‘আগে পরিবার’, বিশেষ কারণে বিশ্বকাপের মধ্যে তড়িঘড়ি দেশে ফিরছেন নিউজিল্যান্ডের তারকা বোলার

Share:

নিজস্ব প্রতিনিধি:  খেলার মাঝেই নিজের দেশে ফিরে যাচ্ছেন  নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন । তাঁর স্ত্রী জন্ম দিতে চলেছেন তাঁদের প্রথম সন্তানের। বাবা হতে চলেছেন  লকি ফার্গুসন। প্রথম সন্তানকে  পরিবারে স্বাগত জানাতে দেশে ফিরছেন কিউই তারাকা।  তাই কানাডার বিরুদ্ধে নিউজিল্যান্ডের  শেষ গ্রুপ-ডি ম্যাচে তিনি অনুপস্থিত থাকবেন। টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে জানিয়েছে পরিবার আগে তাই লকি ফার্গুসন এই ছুটি মঞ্জুর করা হয়েছে। 

 নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টার বলেছেন,   ফার্গুসনকে আবার দলে ফিরবেন এবং নিউজিল্যান্ড সুপার ৮ -এ  পৌঁছালে তাকে আবার খেলানো হবে। তিনি বলেছেন,  “পরিবার সবার আগে। এটি লকির জন্য একটি বিশেষ সময়, এবং আমরা চাই সে এই মুহূর্তটিকে পুরোপুরি উপভোগ করুক।” কিউইদের হেড কোচ বলেছেন,  “এই মুহূর্তে, আমরা লকির বদল হিসেবে কারও নাম ঘোষণা করছি না, কারণ টুর্নামেন্টের সুপার ৮ পর্বের জন্য আগে তাঁর ফিরে আসার কথা রয়েছে। তবে, আমাদের রিজার্ভ খেলোয়াড়  বেন সিয়ার্স এবং কোল ম্যাককনচি, প্রয়োজনে দলে যোগ দিতে প্রস্তুত।” বড় টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে ক্রিকেটারদের জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়, কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট সবসময় খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিয়েছে। ফার্গুসনের দেশে ফেরা  তারই প্রতিফলন। 

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধে নামছেন রান মেশিন, দলে ঠাঁই পেতে পারেন কুলদীপও 

৩৪ বছর বয়সী ফার্গুসন এখন পর্যন্ত তিনটি ম্যাচে ১০৮ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ড বর্তমানে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে দ্বিতীয় স্থানে রয়েছে। তবে  শনিবার গ্রুপ ডি-র ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ড সাত উইকেটে হেরেছে। এতেই  দলের উপর চাপ বেড়েছে। তারা এখন মঙ্গলবার চেন্নাইতে কানাডার মুখোমুখি হবে। সেই ম্যাচ যে কোনও মূল্যে জিততে হবে।  ফার্গুসনের অনুপস্থিতিতে, কিউইকে বোলিং আক্রমণকে একটি নতুন কৌশল অবলম্বন করতে হবে। ডেথ ওভারে তার গতি এবং দক্ষতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দলের সমন্বয়ে পরিবর্তন আনা দরকার বলে মনে করা হচ্ছে। 

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

কেরিয়ারে খরা, ফের মুম্বইয়ের দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয় কুমার, কত লাভ করলেন?

দুসংবাদ নিত্যযাত্রীদের, শনি-রবিতে শিয়ালদহ ডিভিশনে একাধিক ট্রেন বাতিল

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র

বিয়ের ১০ বছর পর মা হলেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ, কোলে এল লক্ষ্মী ও গণেশ

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

দুরারোগ্য ব্যাধি থামাতে পারেনি স্বপ্নকে, একদিনের জেলাশাসক হয়ে নজির কিশোরের

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের