মার্করামের ঝোড়ো ইনিংস, ক্যারিবীয়দের দুরমুশ করে সেমিতে দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জয়রথ মুখ থুবড়ে পড়ল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অধিনায়ক আইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ক্যারিবীয়দের দুরমুশ করে সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের গড়া বিশ্বরেকর্ডের সুবাদে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৩ব বল বাকি থাকতেই হাতে ৯ উইকেট সহজ জয় হাসিল করে প্রোটিয়ারা। অধিনায়ক মার্করাম ৪৬ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন।

টস জিতে এদিন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। শুরুতেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার ব্র্যান্ডন কিং ও শাই হোপ। ২ ওভারেই ২৯ রান তুলে নেন দুজনে। তৃতীয় ওভারে বল করতে এসে ক্যারিবীয় শিবিরে জোড়া ধাক্কা দেন কাগিসো রাবাডা। দ্বিতীয় বলে ফেরান হোপকে (১৬)। পঞ্চম বলে ফেরান শিমরান হেইটমারকে (২)। পরের ওভারে ফের জোড়া ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। প্রথমে ফেরান ব্র্যান্ডন কিংকে (২১)। শেষ বলে ফেরান রোস্টন চেজকে। মাত্র ১৪ রানে চার উইকেট হারিয়ে ক্যারিবীয় শিবিরে থরহরিকম্প শুরু হয়।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই সাজঘরের পথ ধরেন শেরফানে রাদারফোর্ড (১২)। দলের বিপদের দিনে রোভম্যান পাওয়েল (৯) ও ম্যাথু ফোর্ড (১১) ব্যাট হাতে রুখে দাঁড়াতে ব্যর্থ হন। ৮৩ রানে সাত উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়।

ঠিক তখনই ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। দুজনে প্রোটিয়া বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। দলকে প্রথমে ১০০ ও পরে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ ওভারেই নিজের অর্ধশতরান তুলে নেন শেফার্ড। পঞ্চম বলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান জেসন হোল্ডার (৪৯)। অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরতে হয় তাঁকে। দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ২২ রানে তিনটি এবং কাগিসো রাবাডা ২২ রানে দুই উইকেট নেন।

জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাট করতে থাকেন দক্ষিণ আফ্রিকার ওপেনার আইডেন মার্করাম। তবে খানিকটা খোলসে গুটিয়েছিলেন কুইন্টন ডি’কক। প্রথম পাওয়ার প্লে শেষে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তোলেন দুজনে। ছয়টি চার ও দুটি ছক্কার সাহায্যে মাত্র ২৭ বলেই নিজের অর্ধশতরান তুলে নেন প্রোটিয়া অধিনায়ক। পাওয়ার প্লে শেষ ওভারে রণমূর্তি ধারণ করেন ডি’কক-ও। দুই প্রোটিয়া ওপেনারের মারমুখী ব্যাটিংয়ে বলের লাইন-লেংথ হারিয়ে ফেলেন ক্যারিবীয় বোলাররা। শেষ পর্যন্ত অষ্টম ওভারে বল করতে এসে বিধ্বংসী ডি কককে থামান রোস্টন চেজ। ২৪ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি কক। ভেঙে যায় ৯৫ রানের জুটি।

এর পর অধিনায়ক মার্করাম ও রায়ান রিকেটন জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। দুজনেই যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হচ্ছিল বিমান ধরার তাড়া রয়েছে। শেষ পর্যন্ত ১৬.১  ওভারে এক উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। আইডেন মার্করাম ৪৬ বলে ৮২ ও রিকেলটন ২৮ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। এদিন জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে সেমিতে জায়গা পাকা করে ফেলল প্রোটিয়ারা।

 

 

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

এক ধাক্কায় ৪,৪০০ টাকা সস্তা হল রুপো, সোনার দামেও স্বস্তি! জানুন আজকের লেটেস্ট রেট

কালীঘাটে কুণাল ঘোষকে ‘ডিম থেরাপি’, গ্রেফতার ২

ফেসবুকে সৌরভের বিরুদ্ধে ভুয়ো পোস্ট, ঠাকুরপুকুর থানায় অভিযোগ ‘দাদা’র

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি

পুতিনকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন, পোল্যান্ডে গুলিতে ঝাঁঝরা রুশ কার্টুনিস্ট

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে