ফিরবেন অক্ষর-স্যামসন? দুই তারকা ব্যাটসম্যানের বাদ পড়ার সম্ভাবনা, জিম্বাবয়ের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) সুপার ৬ রাউন্ডে জিম্বাবয়ের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এই ম্যাচ সূর্যদের কাছে মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচ। আজ হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সম্ভাবনা আরও বেড়ে যাবে গত বারের টি টোয়েটি চ্যাম্পিয়নদের। তাই আজকের ম্যাচটি কেবল একটি ম্যাচের চেয়েও বেশি কিছু এবং টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ রাউন্ডে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের ৭৬ রানের পরাজয়   পুরো বিশ্বকাপের অঙ্ক বদলে দিয়েছে। ভারতীয় শিবিরকে ভাবাচ্ছে তাদের ব্যাটিং  অর্ডার। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণে ভারতের নেট রান রেট -৩.৮০ তে নেমে এসেছে। তাই জিম্বাবয়ের  বিরুদ্ধে খেলার জন্য দল সাজানোর ক্ষেত্রে ভারতের কাছে পরীক্ষার কোনও জায়গাই নেই। এমনটাই বলছে ক্রিকেট মহল। প্রথম একাদশে কারা খেলবেন তা খুব বুদ্ধিমত্তার সঙ্গে সাজাতে হবে কোচ গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবকে। 

এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে ভারতের রান মেশিন অভিষেক শর্মার ব্যাটে রানই আসেনি  চার ম্যাচে মাত্র ১৫ রান, গড়ে ৩.৭৫ এবং স্ট্রাইক রেট ৭৫, তাই টুর্নামেন্টের আগে তিনি যে আক্রামণাত্মক খেলোয়াড় ছিলেন, সেই খেলোয়াড় হিসেবে আর দাপট নেই। পরপর তিন ম্যাচে শূন্য রানে ফেরেন। দক্ষিণ আফ্রিকার  বিপক্ষে শুধু করেছেন ১৫ রান। তাই  এখন প্রশ্ন উঠেছে তাঁকে কি প্রথম একাদশে জায়গা  দেওয়া হবে নাকি তাঁর পরিবর্তে  সঞ্জু স্যামসনকে ফেরানো হবে। একই সঙ্গে এই টি টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলকে বসিয়ে রাখা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে। তিনি ফর্মে থাকা সত্বেও কেন তাঁকে খেলানো হচ্ছে না তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছেন। তাঁকেও জিম্বাবয়ের বিপক্ষে প্রথম একাদশে রাখা হবে কিনা তা নিয়েও চর্চা হচ্ছে। বুধবার চেন্নাইতে ম্যাচ-পূর্ব সম্মেলনে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য  রেখেছেন। কোটাক বলেছেন,  “পরিবর্তন সম্ভব। আমাদের দুজন বাঁ-হাতি ওপেনার আছে, তিন নম্বরে থাকা ব্যাটসম্যানও বাঁ-হাতি, এবং প্রতিপক্ষ অফ-স্পিন বল করছে, তাই আলোচনা চলছে, কিন্তু নেট থেকে কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে না; শেষ মুহূর্তে দলের সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। একটি বিকল্প হল সূর্যকুমারকে ৩ নম্বরে পাঠানো এবং তিলককে নামিয়ে ব্যাটিং অর্ডারে বৈচিত্র্য আনা।” 

তিলক ভার্মাও ফর্মে নেই, পাওয়ারপ্লেতে তার স্ট্রাইক রেট ১১৮, যা বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে অপর্যাপ্ত বলে মনে করা  হচ্ছে। কেবল  ঈশান কিশানের ধারাবাহিকভাবে খেলছেন।  তিনি  ১৯৩ স্ট্রাইক রেটে রান করে চলেছেন। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮০ রান করেছেন, কিন্তু তার স্ট্রাইক রেট ১২৭। ভারতেকে বাঁচাতে পারে তাদের বোলিং। জসপ্রীত বুমরাহ দুর্দান্ত ফর্মে আছেন, এবং তার সঙ্গে  বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিং রয়েছেন। এই ম্যাচে সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের প্রত্যাবর্তন হতে পারে । ফর্মে না থাকার কারণে অভিষেক শর্মা, রিঙ্কু সিং এবং তিলক ভার্মাকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যারা এই বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারেনি। এই তিনজনের মধ্যে কেউ কি বাদ পড়বেন নাকি দলে রাখা হবে? এক নজরে দেখে নিন কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ 

ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, তিলক ভার্মা/রিংকু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। 

জিম্বাবয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাফোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকানশা, টনি মুনিওঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, এনচারারান, ডিওন মায়ানসা, টনি মুনিওঙ্গা।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…