বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না আসার গোঁ ছাড়ল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির দুই প্রতিনিধি অ্যান্ড্রু এফগ্রেভ ও আইসিসির ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশন্সের গৌরব সাক্সেনার সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ বোর্ডের পাঁচ কর্তা। বৈঠকে আইসিসিকে বাংলাদেশ বোর্ডের কর্তারা স্পষ্ট জানিয়ে দেন, ‘শত্রু ভারতের মাটিতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার মাটিতে খেলার আয়োজন করলে অংশ নেবে। সেক্ষেত্রে বাংলাদেশের গ্রুপ বদল করা হোক। তা না হলে বয়কট করা হবে বিশ্বকাপ। এমনকি আইসিসির বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথেও হাঁটা হবে।’ বাংলাদেশ বোর্ডের কর্তাদের ওই অনমনীয় মনোভাবের ফলে বিশ্বকাপ নিয়ে জটিলতা এক ইঞ্চিও কাটেনি।

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বদলা নিতে ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয় মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। তার পরেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা ঘোষণা করে বিসিবি। এ নিয়ে দুই দফায় বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সঙ্গে মেল চালাচালি হয় বিসিবির। তাতে কোনও সমাধান সূত্র বের হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের বোঝাতে শনিবার ঢাকায় দুই প্রতিনিধিকে পাঠানোর সিদ্ধান্ত নেয় আইসিসি। তাঁরা হলেন আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ ও আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। কিন্তু ভারতীয় হওয়ায় গৌরবকে ভিসা দিতে অস্বীকার করে ইউনূস সরকার। ফলে ঢাকায় আসতে পারেননি তিনি। বিকেল চারটে নাগাদ বিসিবির পাঁচ কর্তা সভাপতি আমিনুল ইসলাম, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন, বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদিন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন অ্যান্ড্রু এফগ্রেভ। অনলাইনে যুক্ত হন গৌরব সাক্সেনা।

সূত্রের খবর, বৈঠকে বিসিবি কর্তারা জানিয়ে দেন, তদারকি সরকার চাইছে না বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে খেলুক। সরকারকে চটিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বোর্ডের পক্ষে। তাই বিশ্বকাপে বাংলাদেশকে আন্য গ্রুপে রাখা হোক।  যদিও এ বিষয়ে তাঁরা কোনও সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নন বলে জানিয়ে দেন আইসিসির দুই প্রতিনিধি। তাঁরা জানান, বিসিবির দাবি এবং যুক্তি আইসিসির সভাপতি জয় শাহকে জানিয়ে দেবেন তাঁরা।

বৈঠক শেষে রাতে বিসিবির তরফে বলা হয়েছে, ‘আইসিসির দুই প্রতিনিধির সঙ্গে বিসিবির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনও সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন তারা।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি