বাদ রিঙ্কু-ওয়াশিংটন, সুযোগ পাবেন কারা! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রানে জেতার পর ভারতের লক্ষ্য এখন রবিবারের ইডেনের ম্যাচ। এই ম্যাচেই স্থির হয়ে যাবে ভারত সেমিফাইনালে যেতে পারবে কি না। তবে তার আগে ভারতীয় শিবিরে লেগেছে বড় একটি ধাক্কা। প্রয়াত হয়েছেন তারকা খেলোয়াড় রিঙ্কু সিংয়ের বাবা। জিম্বাবোয়ের  বিরুদ্ধে খেলতে নামার আগেই রিঙ্কুর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাবাকে দেখে ফের ময়দানে ফিরেছিলেন রিঙ্কু সিং। তবে  খেলার পরের দিনেই প্রয়াত হন তাঁর বাবা। তাই এবারের বিশ্বকাপে রিঙ্কু যে আর খেলবেন না তা একপ্রকাশ নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে চর্চা হচ্ছে প্রথম একাদশ নিয়ে কারণ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলেও কোচ গম্ভীর ও অধিনায়ক  সূর্যকুমার ভারতীয় বোলারদের খেলা নিয়ে অসন্তুষ্ট। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনের বোলিং ইউনিটে কোনও পরিবর্তন  আনা হবে কিনা সেই দিনে সকলে তাকিয়ে রয়েছে।  

জিম্বাবোয়ের বিপক্ষে বোলিং নিয়ে  নিয়ে সূর্যকুমার যাদব  উদ্বেগ প্রকাশ করেছেন। শিবম দুবেকে বোলিং বিকল্প হিসেবে চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি হতাশ করেছেন কারণ তিনি দুই ওভারে ৪৭ রান দিয়েছিলেন। বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল দুজনেই চার ওভারে ৩৫ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছিলেন। অক্ষর  প্রথম ওভারগুলি ভালো বোলিং করেছিলেন এবং তারপরে বোলিং খুব একটা কঠিন ছিল না। এই অতিরিক্ত রান দেওয়াতে ভারতীয় শিবিরে কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে সূত্রের খবর ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের প্রথম একাদশে কোনও বদল হচ্ছে না। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট দলে খুব বেশি পরিবর্তন আনেনি, তাই এটা নিশ্চিত যে প্লেয়িং এগারোয় আবারও সেই পুরনো ফর্মুলা দেখা যাবে। জিম্বাবোয়ের বিপক্ষে ১৬ বলে ৪৪ রান করে তিলক ভার্মা ফর্মে ফিরেছেন,  অভিষেক শর্মা  ৫৫ করে শূন্যের গেরো কাটিয়েছেন।  এবং সঞ্জু স্যামসন ২৪ করেছিলেন এবং অভিষেকের সঙ্গে  ২২ বলে ৪৮ রানের   জুটি গড়েছিলেন। ৩ নম্বরে নামা ঈশান কিষাণ  ৩৮ রান করেন এবং অধিনায়ক সূর্য  করেছিলেন ৩৩ রান। ২৩ বলে ৫০ করে  ম্যাচের সেরা খেলোয়াড় হন  হার্দিক পান্ডিয়া। তাই প্রথম একাদশ অপরিবর্তিত থাকবে। সূত্রের খবর  রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ  বাদ পড়ছেন।  ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আসতে পারে, রোস্টন চেজের পরিবর্তে আকিল হুসেনকে দলে নেওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ওভারে ৪৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন চেজ। 

আরও পড়ুন: শুধু জিতলে হবে না, সেমিতে পৌঁছাতে আজ যে শর্তগুলি মানতে হবে পাকিস্তানকে

 ভারতের সম্ভাব্য একাদশ:  সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ড্য, তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শ দীপ সিং, জাসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

 ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্যান্ডন কিং, শাই হোপ (উইকেটরক্ষক/অধিনায়ক), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ/আকিল হোসেন, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড, গুদাকেশ মতি এবং শামার জোসেফ।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর