টিকে থাকার জন্য বাবর আজমদের চাই ১০৭ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউইয়র্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে ‘বাঁচা-মরা’র ম্যাচে ফের বল হাতে আগুন ঝরালেন পাকিস্তানের পেসাররা। মহম্মদ আমির-নাসিম শাহ- হ্যারিস রউফদের বোলিং তোপে ১০৬ রানেই থামল কানাডার ইনিংস। অ্যারন জনসন অর্ধশতরান না করলে আরও লজ্জায় পড়তে হত কানাডাকে।

মঙ্গলবার রাতে ‘বাঁচা-মরার’ ম্যাচে টসে জিতে প্রথমে কানাডাকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ব্যাট করতে নেমে শুরুতেই শাহিন আফ্রিদি-মহম্মদ আমির-নাসিম শাহ-হ্যারিস রউফদের বোলিং তোপের মুখে পড়েন কানাডার ব্যাটাররা। তৃতীয় ওভারেই নবনীত ঢালিওয়ালকে (৪) ফিরিয়ে প্রথম ধাক্কা দেন আমির। সেই ধাক্কা সামাল দিতে পারেনি বিশ্ব ক্রিকেট আঙিনার শিক্ষানবিশ দল। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কানাডার টপ ও মিডল অর্ডারের ব্যাটিং। পারগত সিংকে (২) ফেরান শাহিন আফ্রিদি। রান আউট হয়ে সাজঘরে ফেরেন নিকোলাস কীর্তন (১)। দশম ওভারে বল করতে এসে কানাডাকে জোড়া ধাক্কা দেন হ্যারিস রউফ। তৃতীয় বলে ফেরান শ্রেয়স মোভাকে (২)। আর পঞ্চম বলে ফিরিয়ে দেন রবীন্দর পাল সিংকে (০)। ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে কানাডা।

একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখে একা কুম্ভ হয়ে পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে থাকেন অ্যারন জনসন। প্রতিকুল পরিস্থিতিতেও দলের রানকে এগিয়ে নিয়ে যেতে  থাকেন। নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ১৪তম ওভারে বল করতে এসে জোনসকে ফিরিয়ে কানাডার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন নাসিম শাহ। আউট হওয়ার আগে ৪৪ বলে চারটি চার ও চারটি ছক্কার সাহায্যে ৫২ রান করেন জনসন। কানাডার অধিনায়ক সাদ বিন জাফরকে (১০) ফেরান মহম্মদ আমির। শেষের দিকে কালিম সানা (অপরাজিত ১৩) ও ধীলন হাইলগার (আপরাজিত ৯) শেষের দিকে খানিকটা চালিয়ে খেলে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে ১০৭ রান তোলে কানাডা। পাকিস্তানের হয়ে মহম্মদ আমির ১৩ রানে ২টি এবং হ্যারিস রউফ ২৬ রানে ২টি উইকেট নিয়েছেন।  

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২