ভারতকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড, বিধ্বংসী বাটলার-হেলস

২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার পর থেকেই চলছে খরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের খরা কাটাতে পারল না রোহিত শর্মারা। ভারতীয় বোলারদের ব্যর্থতায় জলে গেল বিরাট কোহলি আর হার্দিক পাণ্ড্যর দুর্দান্ত ব্যাটিং। বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করে টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে পৌঁছে দিলেন জস বাটলার-অ্যালেক্স হেলসরা। ১৬ ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন দুজনে। আগামী রবিবার বিশ্বসেরার শিরোপা লড়াইয়ের পাকিস্তানের মুখোমুখি হবে ব্রিটিশরা। 

অ্যাডিলেডে এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। শুরুতে বিপদে পড়লেও বিরাট কোহলি আর রোহিত শর্মার ব্যাটিংয়ের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের নির্দয়ভাবে আক্রমণ করতে থাকেন ইংল্যান্ডের দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান জস বাটলার ও অ্যালেক্স হেলস।  ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামিদের নিয়ে ছেলেখেলা করেন হেলেস। কার্যত পাওয়ার প্লে’তেই ভারত ও ইংল্যান্ডের মধ্যে তফা‍ৎ গড়ে দেয়। ভারত প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৩৮ রান। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে পাওয়ার প্লে-তে তোলে ৬৩ রান। প্রথম  ১০ ওভারে বিনা উইকেটে ৯৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ১২ ওভারে ১২৩ রান। ১৩ ওভারে ১৪০ রান সংগ্রহ করে নিশ্চিত জয়ের দিকে নিয়ে যান বাটলার-হেলস। 

ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙার জন্য যাবতীয় রণকৌশল প্রয়োগ করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একটা উইকেট পেলেই হয়তো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হত। কিন্তু অধিনায়কের সব রণকৌশল ব্যর্থ করার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন ভারতীয় বোলাররা। শেষ পর্যন্ত ২৪ বলে বাকি থাকতেই জয় তুলে নেন বাটলার-হেলেসরা। শেষ পর্যন্ত ৪৯ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন ইংল্যান্ড অধিনায়ক। আর তাঁর যোগ্য সঙ্গতকার হেলস ৪৭ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের