দেখে নিন, দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ হওয়া নিয়ে কি সিদ্ধান্ত নিল বিসিসিআই

কোনও কিছুই পরিষ্কার হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও কিছুই পরিষ্কার হল না। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট হলে দক্ষিণ আফ্রিকা সিরিজে যাওয়া বিষয়টি পুরোপুরি ঝুলে রইল। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাতে করোনা নতুন প্রজাতি ওমিক্রন বেশ দাপট দেখাচ্ছে। ইতিমধ্যেই দেশটির বেশ কিছু জায়গায় প্রভাব বিস্তার করেছে এই মারণ ভাইরাসটি।

আগামী ডিসেম্বর মাসেই প্রোটিয়াভূমিতে তিন ফরম্যাটের (টেস্ট, টি-২০ এবং একদিন) সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওমিক্রনের জন্য টিম ইন্ডিয়ার সফর ঘিরে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। যদিও এই নিয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানাননি বিসিসিআইয়ের কর্তারা। বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে এবং পরিস্থিতির ওপর নজর রেখেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, ‘দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে এখনই কিছু বলতে চাই না। দুই দেশের বোর্ড একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। উভয়ের কাছেই ক্রিকেটারদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। সবদিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে’।

 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত