দেখে নিন, কোথায় বসতে চলেছে আসন্ন আইপিএলের আসর, জানালেন সৌরভ

ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। করোনার জন্য গত দু’বছর ভারতের মাটিতে করা যায়নি কুড়ি-বিশের এই মেগা টুর্নামেন্টটি। টুর্নামেন্টকে সূদূর আরব আমিরশাহিতে স্থানান্তরিত করতে হয়েছিল। তবে এবার আর সেটা করতে চাইছে না বিসিসিআই। করোনা পরিস্থিতি সামাল দিয়ে দেশের মাটিতেই টুর্নামেন্ট করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে দেশের মাটিতেই হবে আইপিএল। এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, ‘২০২২ সালের আইপিএল ভারতেই হবে। যদি কোভিড ফের বেলাগাম হয়ে যায় তাহলে আমাদের ভাবতে হবে। তবে এখনও পর্যন্ত ঠিক রয়েছে যে এবার ভারতের মাটিতেই হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। আমরা মহারাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচগুলি করার কথা ভেবেছি। নক-আউট পর্ব কোথায় খেলা হবে সেটা আমরা পরে জানাব’। 

মহারাষ্ট্রে তিনটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। সেগুলি হল ওয়াংখেড়ে, ব্র্যাবোর্ন, এবং ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। এবারের আইপিএলে দু’টি নতুন দলকে দেখা যাবে। সব মিলিয়ে মোট ১০টি দল টুর্নামেন্টে খেলবে। চলতি মাসেই বসবে আইপিএলের মেগা নিলামের আসর। যেখানে ক্রিকেটারদের কেনার জন্য লড়াইতে মাতবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। নিলামে উঠবেন মোট ৬০০ জনের কাছাকাছি ক্রিকেটার। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন যে, আগামী ২৭ মার্চ থেকে শুরু হয়ে মে মাস পর্যন্ত চলবে আইপিএল। 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার