একনজরে দেখে নিন, আইপিএলের নিলামের প্রথম দিন কোন ক্রিকেটার কোন দলে গেলেন

সকাল থেকেই বেঙ্গালুরুতে বসেছে আসন্ন আইপিএলের নিলামের আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই বেঙ্গালুরুতে বসেছে আসন্ন আইপিএলের নিলামের আসর। এটি দু’দিন ধরে চলবে। ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলামের সবথেকে বড় আকর্ষণ হল প্রতিটি দলই নতুন করে তৈরি হবে। আর জনপ্রিয় এই ঘরোয়া টি-২০ লিগটিতে এবার যুক্ত হয়েছে আরও দু’টি নতুন দল। সেগুলি হল লখনউ এবং গুজরাট। তাই লড়াইটা যে জমজমাট হবে সেটা বোঝাই গিয়েছিল। সকল ফ্র্যাঞ্চাইজিগুলিই একের পর এক বিডিংয়ের মাধ্যমে তাদের পছন্দের ক্রিকেটারের জন্য ঝাঁপাচ্ছিলেন। 

দিনের শুরুতেই অজি অধিনায়ক প্যাট কামিন্সকে তুলে নিয়ে চময় দেয় কলকাতা নাইট রাইডার্স। ৭ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে এই পেসারকে দলে নেয় কেকেআর। এরপর ভারতীয় মিডল অর্ডার শ্রেয়স আইয়ারকেও কিনে নেয় শাহরুথ খানের দল। এছাড়া নীতিশ রানা, শিভম মাভি, শেলডন জ্যাকসনদের মতো ক্রিকেটারদের দলে নিয়েছে দু’বারের চ্যাম্পিয়নরা। 

এছাড়া ৫ কোটি টাকা খরচ করে রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিয়েছে রাজস্থান রয়েলস। শিখর ধাওয়ানের ঠিকানা হয়েছে পঞ্জাব কিংস। খ্যাতনামা প্রোটিয়া পেসার কাগিসো রাবাডাকেও ক্রয় করেছে প্রীতি জিন্টার দল। কিউয়ি পেসার ট্রেন্ট বোল্টকে নিয়েছে রাজস্থান রয়েল্স। নতুন দল গুজরাট টাইটানসের গেলেন মহম্মদ শামি। চেন্নাই ছেড়ে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে গেলেন ফাফ ডু প্লেসি। নিজের পুরানো দল দিল্লিতে ক্যাপিটালসে ফিরলেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। কইন্টন ডি কককেও নিল দিল্লি। দীপক চাহার, ব্র্যাভোকে দলে ফেরাল চেন্নাই সুপার কিংস।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার