দেখে নিন, কার হাতে যাচ্ছে চেলসি ফুটবল ক্লাবের মালিকানা

না, সেরেনা উইলিয়ামস এবং লুইস হ্যামিল্টনদের হাতে গেল না ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ক্লাব চেলসির মালিকানা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না, সেরেনা উইলিয়ামস এবং লুইস হ্যামিল্টনদের হাতে গেল না ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ক্লাব চেলসির মালিকানা। সকলকে হারিয়ে ব্লুজদের নয়া মালিক হলেন আমেরিকার খ্যাতনামা ব্যবসায়ী টড বোয়েহলির সংস্থা। ৫.২ বিলিয়ন ডলারের বিনিময়ে চেলসিকে কিনে নিয়েছে তারা। ক্লাবের তরফ থেকে একটি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। 

টডের একাধিক বিনিয়োগের ব্যবসা রয়েছে। আমেরিকার একটি অন্যতম বেসবল দলেরও মালিক তিনি। এছাড়া খেলাধূলার ক্ষেত্রেও বিভিন্ন রকম আর্থিক বিনিয়োগ করে থাকেন এই ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে একাধিক সংস্থার তরফ থেকে বিডিং প্রক্রিয়া সম্পন্ন হচ্ছিল। সবশেষে টড বোয়েহলির লগ্নিকারী সংস্থাকেই বেছে নিতে বাধ্য হয় রাইন গ্রুপ এবং নিউ ইয়র্ক ব্যাঙ্ক। এই দুই সংস্থাই চেলসির মালিকানা অধিগ্রহণ নিয়ে কাজ করছিল। জানা গিয়েছে, আগামী একদশকের জন্য চেলসি ফুটবল ক্লাবের মালিকানা রাখবে টডের সংস্থা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোপ গিয়ে পড়ে ইপিএলের ক্লাব চেলসির ওপর। ব্লুজদের তৎকালীন মালিক তথা রুশ ধনকুবের আব্রাহামোভিচকে পুরোপুরি নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় ইংল্যান্ডে থাকা তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। সেই সঙ্গে চেলসির ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করে নেওয়া হয়। এরপরই নতুন মালিকের সন্ধান শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। এতদিনে মিটল সেই সমস্যা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের