দেখে নিন, কেমন হল মেগা ডার্বির জন্য ইস্টবেঙ্গলের প্রথম একাদশ

প্রতিশোধ তোলার জন্য মরিয়া হয়ে রয়েছে মশাল ব্রিগেড।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই শতবর্ষের ডার্বিতে মুখোমুখি হবে দেশের দুই খ্যাতনামা ক্লাব এসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। সূদূর গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হলেও হাইভোল্টেজ ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ আগেই ছাড়িয়েছে।

গত মরশুমে আইএসএলের দু’টি ডার্বিতেই হারের মুখ দেখতে হয়েছিল লাল-হলুদকে। তাই এবার তার প্রতিশোধ তোলার জন্য মরিয়া হয়ে রয়েছে মশাল ব্রিগেড। ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণ, হুগো বৌমাস, ডেভিড উইলিয়ামস, মনবীর সিংদের নিয়ে তৈরি শক্তিশালী ফরোয়ার্ড লাইনই হল হাবাসের দলের প্রধান অস্ত্র। আর মাঝমাঠে থাকছেন গত ইউরো কাপে খেলা জনি কাউকোর মতো ফুটবলার।

সেই দিক থেকে দেখতে গেলে খানিকটা পিছিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাবটি এবার নতুন কোচ এবং ফুটবলারেদর নিয়ে টিম তৈরি হয়েছে। দলের বেশিরভাগ ফুটবলারই নতুন। তাই বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতেই পারে। তবে দলের অভিজ্ঞ স্প্যানিশ কোচ মানালো দিয়াজ কিন্তু সবদিক নজর রেখেই ডার্বির প্রস্তুতি পর্ব সেরেছেন। সূত্রের খবর, এটিকে মোহনবাগান বধের নীল নকশা তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। দলে একাধিক পরিবর্তন করতে চলেছেন দিয়াজ। একনজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের প্রথম একাদশ- অরিন্দম ভট্টাচার্য (অধিনায়ক), টমিস্লাভ মর্চেলা, রাজু গায়কোয়াড়, ফ্রাঞ্জো পর্চে, হীরা মন্ডল, জ্যাকিচাঁদ সিং, আমির ডেরভিসেভিচ, সৌরভ দাস – অমরজিৎ সিং, বিকাশ জাইরু, অ্যান্তোনিও পেরোসেভিচ, বলবন্ত সিং। পরিবর্ত হিসেবে নামতে পারেন বিদেশি ফরোয়ার্ড চিমা।

 

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত