খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল, রয়েছেন লাইফ সাপোর্টে

খেলতে গিয়ে মাঠেই হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল, রয়েছেন লাইফ সাপোর্টে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। মোহোমেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের BKSP মাঠে হাজির হয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু ম্যাচ চলাকালীন আচমকাই বুকে ব্যাথায় ভেঙে পড়েন তরুণ ক্রিকেটার। তড়িঘড়ি তাঁকে বিকেপিসির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকেরা জানান, ক্রিকেটার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর থেকেই খেলোয়াড়ের ভক্তরা উদ্বিগ্ন। তবে এখনও বিপদ্মুক্ত নন তামিম ইকবাল। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এই প্রসঙ্গে মোহোমেডানের ম্যানেজার জানিয়েছেন, প্রথমে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তামিমকে হেলিকপ্টারে ওঠানো সম্ভব হয়নি। তাই তাঁকে বিকেপিসির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই আপাতত তিনি চিকিৎসাধীন। ইতিমধ্যেই তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিবিসি পরিচালক আকরম খান ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আর তামিমের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে বিবিসির জরুরী বোর্ড মিটিংও।

এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “স্থানীয় একটি হাসপাতালে তামিমের প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। প্রথমে হালকা হৃদরোগের সমস্যা দেখা দিয়েছিল তাঁর। যে কারণে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু হেলিপ্যাডে যাওয়ার পথে, তাঁর বুকে ব্যাথা তীব্র হয়। তাই তাকে দ্রুত ফিরিয়ে আনতে হয়। পরে মেডিকেল রিপোর্ট জানায়, তামিমের হার্ট অ্যাটাক হয়েছে। আমাদের সকলের জন্য এটি একটি কঠিন সময়। তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং মেডিকেল টিম তার আরোগ্যের জন্য যথাসাধ্য চেষ্টা করছে।” চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফেসবুকে অবসর পোস্টে তামিম জানিয়েছিলেন, “আমি বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ হয়ে গিয়েছে। আমি বেশ কিছুদিন ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, আমি চাই না যে আমার সম্পর্কে আলোচনা দলের মনোযোগকে ব্যাহত করুক। এই কারণে আমি অনেক আগেই জাতীয় চুক্তি থেকে সরে এসেছি। যে ব্যক্তি এক বছর ধরে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ নয়, তার জন্য এই ধরনের আলোচনার কোনও মানে হয় না। প্রতিটি ক্রিকেটারেরই তাদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং আমি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিয়েছি। এখন, আমার মনে হয় সেই মুহূর্তটি এসে গিয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন আন্তরিকভাবে আমাকে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন, এবং আমি নির্বাচক প্যানেলের সঙ্গেও কথা বলেছিলাম। আমি কৃতজ্ঞ যে তারা বিশ্বাস করে আমি এখনও সক্ষম, তবে আমি আমার হৃদয়ের কথা শুনেছি।”

 

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ