‘ভিভো’-কে সরিয়ে আইপিএলে এল ‘টাটা’

রাতারাতি বদলে গেল আইপিএলের টাইটেল স্পনসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতারাতি বদলে গেল আইপিএলের টাইটেল স্পনসর। চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘ভিভো’-কে সরিয়ে দিয়ে দায়িত্বে এল ‘টাটা’ গ্রুপ। আইপিএলের চেয়ারম্যান ব্রীজেশ প্যাটেল নিজেই এই কথা জানিয়েছেন। গভর্নিং কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আসন্ন আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে দেখা যেতে চলেছে ‘টাটা’-কে। তবে বোর্ডের তরফ থেকে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে খবরটা যে চূড়ান্ত সেটা বলাই যায়।

আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর ব্রীজেশ প্যাটেল জানান, ‘হ্যাঁ, এই বছর ভিভোর পরিবর্তে আইপিএলের টাইটেল স্পনসর হতে চলেছে টাটা’। 

২২০০ কোটি টাকার বিনিময়ে চিনা সংস্থা ‘ভিভো’-র সঙ্গে চুক্তি হয়েছিল আইপিএলের। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ছিল সেই চুক্তি। কিন্তু সময়সীমার আগেই ‘ভিভো’-কে সরিয়ে ‘টাটা’-র হাতে টাইটেল স্পনসরশিপের দায়িত্ব তুলে দিল আইপিএল কাউন্সিল। যদিও কূটনৈতিক সমস্যার কারণে ২০২০ সালে ‘ভিভো’-কে সরিয়ে দেওয়া হয়েছিল আইপিএল থেকে। তবে পরের মরশুমেই ফের প্রত্যাবর্তন ঘটে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটির। 

তবে এবার সেই জায়গায় নিচ্ছে টাটা গোষ্ঠী। তাদের সঙ্গে আপাতত দু’বছরের জন্য চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার