বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দলে সুযোগ পেলেন অজিঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী ৭- থেকে জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ অনুষ্ঠিত হবে ওভালের ২২ গজে। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে মঙ্গলবার সকালে। এবং চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

রাহানে ফের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতে চলেছেন ১৫ মাস বাদে। কেননা শ্রেয়স আইয়ার চোটের জন্য দলের বাইরে রয়েছেন। কাজেই সেই জায়গায় দলে সুযোগ পেলেন অজিঙ্কা। কেননা, শ্রেয়স বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেখানেই তাঁর চোটের জায়গায় অপারেশন হয়েছে। কাজেই তাঁর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার কোনও সম্ভাবনাই ছিল না।

৮২টি টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জনকারী অজিঙ্কা শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২২ সালে কেপটাউনে।

আরও জানতে পড়ুন : নিউজিল্যান্ডের বিপক্ষে দল হারের দায়ে শাদাবকে কাঠগড়ায় তুললেন বাবর

ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এবং যে দল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে তিন স্পিনার দলে ঠাঁই পেয়েছেন, এঁরা হলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। পেস বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মহম্মদ সামি, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উদানকাট। স্থান পাননি নবাগত অর্শদীপ সিং ও উমরান মালিকরা।

তবে উল্লেখযোগ্যভাবে এই দলে স্থান পেয়েছেন কেএস ভরত। কেননা ঋষভ পন্থও চোটের কারণে দলের বাইরে। তাঁরও এই টুর্নামেন্টে খেলা অসম্ভব। তাই ভরতকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে স্থান দেওয়া হয়েছে।

ব্যাটসম্যান হিসেবেও দলে স্থান পেলেন না ইষাণ কিষাণ ও সূর্য কুমার যাদব। এই দুই ক্রিকেটারের দলে স্থান পাওয়া নিয়ে সংশয় ছিল এই কারণেই, ইষান এবং সূর্য একেবারেই ফর্মে ছিলেন না।

ঘোষিত ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, জয়দেব উদানকাট এবং উমেশ যাদব।

দেশজুড়ে বিস্ফোরণের ছক! গুজরাতে গ্রেফতার পাঁচ সন্দেহভাজন জয়েশ জঙ্গি

সাতসকালে দক্ষিণেশ্বর মন্দিরে কাজল, ডালা হাতে পুজো দিলেন, নায়িকাকে দেখতে ভক্তদের ভিড়

বাঁকড়া মসজিদ চত্বরে কড়া নিরাপত্তা, পিছু হটলেন সিদ্দিকুল্লা চৌধুরী

‘3 Idiots ওঁর জীবন থেকে অনুপ্রাণিত নয়’, অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70