নজরে বিরাট, দঃআফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিততে মরিয়া ভারত

প্রথম ম্যাচ বোল্যান্ড পার্কে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টেস্ট সিরিজ হাতছাড়া হয়েছে। একমাত্র মান বাঁচাতে পারে ওয়ান ডে সিরিজ। তাই, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে টিম ইন্ডিয়া। আর মঙ্গলবার নেটে অনুশীলনের সময় সেই ঝাঁঝটাই দেখা গেল। ভারতীয় ক্রিকেট দলের তরফ থেকে তাদের টুইটার হ্যান্ডেলে সেই নেট প্র্যাকটিসের ছবি পোস্ট করা হয়েছে। বুধবার সিরিজের প্রথম ম্যাচ বোল্যান্ড পার্কে।

কাল থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজে নজর থাকবে বিরাট কোহলির দিকে। প্রথমত, তিনি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাই, কাল তাঁকে স্বমহিমায় দেখা যাবে কি না, তা নিয়ে আগ্রহ তো রয়েছে। পাশাপাশি বিরাটের সামনে রয়েছে নতুন এক কীর্তি স্থাপনের সুযোগ।

বর্তমানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে রানের নজির গড়ে যাঁরা সংবাদের শিরোনামে উঠে এসেছেন, তাঁদের মধ্যে রয়েছেন মোস্ট ডিপেন্ডেবল রাহুল দ্রাবিড়, সৌরভ, শচিন। শচিনের নাম তালিকায় একবারে প্রথম দিকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ থেকে তাঁর সংগৃহীত রান ২০০১। দ্বিতীয়স্থানে রয়েছেন সৌরভ (১৩১৩)। রাহুল ১৩০৯ রান করে রয়েছেন তৃতীয়স্থানে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলে বিরাট কোহলির এখনও পর্যন্ত মোট রান ১২৮৭। অর্থাৎ রেকর্ড ভাঙতে গেলে তাঁর মাত্র ২৭ রান হলেই হবে। সুতরাং, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজ যে সব দিক থেকে চিত্তাকর্ষক হতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।তবে কোহলি যে মিডিয়ার সব আলো শুষে নিতে চলেছে, তা নিয়েও কোনও সন্দেহ নেই।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার