ওয়ান ডে সিরিজের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু করল টিম ইন্ডিয়া

টেস্ট সিরিজ এখন অতীত। সামনে রয়েছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট সিরিজ এখন অতীত। সামনে রয়েছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। টেস্টের ব্যর্থতাকে ভুলে সামনে থাকা ওয়ান ডে সিরিজে বাজিমাত করতে মরিয়া টিম ইন্ডিয়া। কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে দক্ষিণ আফ্রিকার বোল্যান্ড পার্কে নেমে পড়লেন রাহুল, পন্থ, বুমরাহ, চাহাল, ধাওয়ানরা। চোটের কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজেও খেলতে পারছেন না অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। আর তাঁর ডেপুটি হিসেবে কাজ করবেন জসপ্রীত বুমরাহ। 

আর এই সিরিজে দলে থাকছেন বিরাট কোহলিও। তবে এবার আর ক্যাপ্টেন নয়, একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই মাঠে নামবেন তিনি। পাশাপাশি, স্কোয়াডে থাকছেন রুতুরাজ গায়কোয়াড়, ভেঙ্কটেশ আইয়ারের মতো তরুণ ক্রিকেটাররাও। 

বোল্যান্ড পার্কে ভারতের অনুশীলনের বেশ কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেছে বিসিসিআই। সেখানে দেখা গিয়েছে যে, কোচ দ্রাবিড় সব ক্রিকেটারদের সামনে ডেকে নিয়ে একত্রিত করে পেপ টক দিচ্ছেন। এরপর দলের নতুন ক্যাপ্টেন রাহুলকেও সতীর্থদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়। তবে প্রোটিয়াদের মাটিতে সিরিজ খেলা যে খুব একটা সহজ নয় সেটা খুব ভালো করেই জানেন ভারতীয় ক্রিকেটাররা। তাই লড়াইয়ের জন্য ভালো মতো প্রস্তুত হয়েই মাঠে নামতে চায় মেন ইন ব্লু। আগামী ১৯ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার