সিরিজ জয়ের লক্ষ্যে বছর প্রথম দিনই অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া

দুর্দান্তভাবেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা করেছে ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্তভাবেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা করেছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অনবদ্য জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের শক্ত ঘাঁটি সেঞ্চুরিয়নে তাদের হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে কোহলি ব্রিগেড। আর একটি ম্যাচ জিততে পারলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় করার রেকর্ড গড়ে ফেলবেন তারা। এটাই হল যার জন্য মোক্ষম সুযোগ। কোনওমতেই এই সুযোগকে হাতছাড়া করতে চান না টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। 

তাই দেরি না করে সিরিজ জয়ের লক্ষ্যে নতুন বছরের প্রথম দিনেই অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। নতুন ভেন্যু জোহানেসবার্গে গিয়েই শনিবার থেকেই প্র্যাকটিস শুরু করে দিলেন কোহলি, পূজারা, রাহানেরা। তার একটি ভিডিও প্রকাশ্যে আনল বিসিসিআই। যেখানে দেখা যাচ্ছে ওয়ার্ম আপ করতে রীতিমতো ব্যস্ত রাহুল, বুমরাহরা।

অন্যদিকে, বছরের প্রথম দিনই জরিমানার মুখে পড়তে হল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানিকে। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারিয়েও শান্তি পেল না তারা। নতুন বছর শুরুর দিনই পয়েন্ট কাটা গেল টিম ইন্ডিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত পাওয়া ১২ পয়েন্ট থেকে এক পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি।জানা গিয়েছে, স্লো-ওভার রেটের জন্যই এই শাস্তি ভুগতে হয়েছে কোহলি ব্রিগেডকে। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ে এক ওভার পিছিয়ে ছিল ভারতীয় দল। সেই জন্য এক পয়েন্ট কেটে নেওযা হয়েছে এবং দলের সব খেলোয়াড়ের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার