প্রবল ঘূর্ণিঝড়ের কারণে পিছোচ্ছে রোহিতদের দেশে ফেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ জয়ের পর বার্বাডোজেই আটকে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রথমে মনে করা হচ্ছিল, ২৪ ঘণ্টা পরে হয়ত ফিরতে পারবেন। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে রোহিতদের দেশে ফিরতে হয়ত আরও বেশি সময় লাগবে।

জানা গিয়েছে, কয়েকদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দ্বীপপুঞ্জে প্রাকৃতিক বিপর্যয় চলছে। বোদের ওপর বিষফোঁড়ার মতো এখন শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বেরিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সেই ঘূর্ণিঝড় আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। এই খবর পাওয়ার পরই বন্ধ করে রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। প্রথমে জানা গিয়েছিল, সোমবার বিকেলের আগে বিমান চলাচলের শুরুর সম্ভাবনা কম। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে বিমান চলাচল শুরু হতে বুধবার হয়ে যেতে পারে। ঠিক কথন থেকে বিমান পরিষেবা শুরু হবে, সেবিষয়ে অবশ্য এখনও কিছু জানানো হয়নি।

এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে বিরাট কোহলি, রোহিত শর্মারা হোটেলের ঘরের মধ্যে আটকে পড়েছেন। বাইরে যাওয়ার কোনও অনুমতি নেই। ভারতীয় বোর্ড সূত্রে খবর, হোটেলের জরুরি পরিষেবা পাচ্ছেন না কোহলি, রোহিতরা। ক্রিকেটার ও তাদের পরিবারের সদস্যদের কিভাবে দেশে ফেরানো যায়, সেদিকে নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, বার্বাডোজ থেকে বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের ক্রিকেটারদের। সেখান থেকে দুবাই হয়ে মুম্বইয়ে ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে সূচি বদল হতে পারে।

 

 

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে মিশছে বিষাক্ত রঙ, তারকেশ্বরে অভিযান খাদ্য দফতরের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের