দেশে ফিরে মুম্বইতে রোড শো করবেন রোহিত, কোহলিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দেশে ফিরছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল। দেশে ফিরে মুম্বইতে রোড শো করবেন রোহিত, কোহলিরা। হিট খোলা বাসে এক কিলোমিটার পথ অতিক্রম করতে দেখা যাবে তাঁদের।

এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বৃহস্পতিবার ভোর ৬টা ২০ মিনিট নাগাদ দেশে ফিরে আসার কথা রোহিত শর্মা, বিরাট কোহলির। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের খেলোয়াড়রা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। এরপর তাঁদেরকে সংবর্ধনা দেওয়া হবে। দুঘণ্টা ধরে চলবে এই অনুষ্ঠান। দিল্লিতে অনুষ্ঠান শেষের পর ভারতীয় দল অন্য একটি বিশেষ বিমানে যাবে মুম্বইতে। তারপর রোহিত, কোহলিরা যাবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে বোর্ড সচিব জয় শাহের হাতে ট্রফি তুলে দেবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগামী দুই বছর বিসিসিআইয়ের সদর দফতরেই থাকবে টি ২০ বিশ্বকাপের ট্রফি।

শুক্রবার মুম্বইয়ে হুট খোলা বাসে রোড শো করবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথমে এই রোড শো বৃহস্পতিবার করার কথা ছিল। কিন্তু ভারতীয় দলের খেলোয়াড়রা যেহেতু অনেকটা পথ যাত্রা করে দেশে ফিরছেন, তাই বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে রোড শো করার পরিকল্পনা করা হয়েছে। প্রায় এক কিলোমিটার পথ রোড শোতে অতিক্রম করবেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের খেলোয়াড়রা।

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের