চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সম্মানীয় নাগরিকের স্বীকৃতি জোকোভিচকে

আন্তর্জাতিক ডেস্ক: সম্মানীয় নাগরিকের স্বীকৃতি পেলেন জোকোভিচ (Novak Djokovic)। বসনিয়া-হার্জেগোভিনার ছোট শহর ভিসিকোর (Visiko) নাগরিকত্ব পেয়েছেন জোকার। উইম্বলডন জয়ের পর জোকোভিচ বসনিয়া পৌছঁন। সেখানে তিনি একটি টুর্নামেন্টের উদ্বোধন করেন। পরে তিনি প্রদর্শনী ম্যাচে (Exhibition match) অংশগ্রহণ করেন। খেলেন একটি সিঙ্গল এবং একটি ডাবলস ম্যাচ। পরে সিটি মেয়র (City Mayor) মির্জা গ্যানিক জোকোভিচকে (Novak Djokovic)সম্মানীয় নাগরিক সম্মানে ভূষিত করেন। তুলে দেন সার্টিফিকেট। সম্মানপ্রাপ্তিতে খুশি জোকোভিচ। সংক্ষিপ্ত বক্তৃতায় জোকোভিচ বলেন, এই সম্মান তাঁর কাছে বিরাট প্রাপ্তি। প্রথম সারির এই টেনিস তারকাকে দেখতে মাঠে হাজির হয়েছিলেন বহু দর্শক। খেলা শেষের পর অনেকেই জোকারে সঙ্গে সেলফি তোলায় মজেছিলেন।

আতিথেয়তায় খুশি জোকার (Novak Djokovic)। সংক্ষিপ্ত ভাষণে জোকোভিচ বলেন, শরীর-স্বাস্থ্য ভালো রাখার একমাত্র উপায় খেলাধুলো। সদ্য উইম্বলডন জিতেছেন টেনিস তারকা (Tennis star) । স্বাভাবিকভাবেই ছিলেন বেশ চনমনে। আর খেলাধুলো সব ধরনের ব্যবধান মুছে ফেলে। দুটি দেশের মধ্যে গডে ওঠা বিভেদের দেওয়াল মুছে ফেলতে পারে একমাত্র খেলাধুলো।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে প্রকাশিত হয় এটিপি ব়্যাঙ্কিং (Atp Rangking) । সেই ব়্যাঙ্কিংয়ে অবনমন ঘটে জোকোভিচের(Novak Djokovic)। তিন নম্বর থেকে একধাক্কায় সাত নম্বরে নেমে আসেন জোকোভিচ। অবনমন ঘটে রজার ফেডেরারেরও। শুধু পুরুষদের ক্ষেত্রেই নয়, মহিলাদের ক্ষেত্রেও ঘটেছে অবনমন।

যদিও সেই সব আপাতত অতীত। নতুন করে সকলেই তালিকায় শীর্ষস্থান দখল করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। আমাদেরও নজর থাকবে নতুন এটিপি (ATP)তালিকার দিকে।

আরও পড়ুন এটিপি ব়্যাঙ্কিয়ের নেই রজার, উইম্বলডন জিতেও অবনমন জোকোভিচের

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ