Australian Open 2024 থেকে সরে দাঁড়ালেন নাদাল

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হলো। পেশিতে চোটের কারণে আসন্ন গ্র্যান্ড স্ল্যাম প্রতিয়োগিতা অস্ট্রেলিয়ান ওপেনে খেলত পারছেন না তারকা টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল। আজ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে নিজেই ওই দুঃসংবাদ জানিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। চিকি‍ৎসার জন্য নিজের দেশ স্পেনে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন টেনিসের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে থাকা দ্বিতীয় বাছাই খেলোয়াড়।

গত শুক্রবারই ব্রিসবেন ওপেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনের কাছে হেরে বিদায় নিয়েছিলেন ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী রাফায়েল নাদাল। ওই ম্যাচে হারার পরেই পেশিতে টান ধরার কথা জানিয়েছিলেন স্প্যানিশ টেনিস তারকা। ফলে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময়েই চোটের কবলে পড়েছিলেন নাদাল। কোমরে চোটের কারণে গোটা বছরের জন্যই টেনিস সার্কিট থেকে ছিটকে যেতে হয়েছিল। জুনে অস্ত্রোপচারও হয়েছিল। সেই চোট সারিয়ে ব্রিসবেন ওটেনে খেলতে নেমেছিলেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার সময়ে ফের চোট পান তিনি।

এদিন অস্ট্রেলিয়ান ওপেনে না খেলতে পারার কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন স্প্যানিশ টেনিস তারকা। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ব্রিসবেনে গত ম্যাচে খেলার সময়েই ফের পেশির চোট অনুভব করেছিলাম। ওই চোট নিয়ে পাঁচ সেটের ম্যাচ খেলার মতো জায়গায় আমি নেই। তাই স্পেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে আমি আমার চিকি‍ৎসকের সঙ্গে ফের পরামর্শ করব। কোর্টে ফেরার জন্য গত তিন মাস ধরে নিজেকে উজাড় করে দিয়েছিলাম। তবে দুর্ভাগ্য সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে পারলাম না। অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া বিকল্প কোনও পথ খোলা ছিল না আমার।’

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর