চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপের মাঝেই প্রকাশ্যে এল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সূচি। আইসিসি সূত্রে খবর, ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানে হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেরা আটটি দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। পাকিস্তানে হওয়ায় এই প্রতিযোগিতায় ভারত অংশ নেবেন কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

আইসিসি সূত্রে খবর, ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত এই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হতে পারে। তবে এই বিষয়ে অবশ্য আইসিসির তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আইসিসি বোর্ড সদস্যদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৭ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। সেবার ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি কার দখলে যাবে, এখন সেটাই দেখার।

ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতাটি পাকিস্তানে বলে জানিয়েছে আইসিসি। প্রতিযোগিতাটি পাকিস্তানে হতে চলায় ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর আগে যখন এশিয়া কাপ পাকিস্তানে হয়েছিল, তখন ভারতের আপত্তিতে কিছু ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হয়। শ্রীলঙ্কাতেই রোহিত শর্মারা সব ম্যাচ খেলেছিলেন। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি একই মডেল ব্যবহার করা হবে, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ