ভয়াবহ ট্রেন ডাকাতির শিকার হল বাংলার জিমনাস্টিক দল

খেলো ইন্ডিয়া টুর্নামেন্টের জন্য ট্রেনে করে হরিয়ানার পাঞ্চকুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বঙ্গ জিমনাস্টিক টিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ট্রেন ডাকাতির ঘটনা ঘটে গেল বাংলার জিমনাস্টিক দলের সঙ্গে। খেলো ইন্ডিয়া টুর্নামেন্টের জন্য ট্রেনে করে হরিয়ানার পাঞ্চকুলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বঙ্গ জিমনাস্টিক টিম। কিন্তু ট্রেনের মধ্যেই ঘটে গেল বড়সড় ডাকাতির ঘটনা। অমৃতসর মেলে মোকামা এবং পাটনা শরিফের মাঝে এই ডাকাতি ঘটেছে। বাংলার অ্যাথলিটদের অনুমান রাত ২.৩০ থেকে ৩.৩০-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। ডাকাতির ফলে খোয়া গিয়েছে বাংলা দলের ম্যানেজার দিলীপ দাসের স্যুটকেস। যার মধ্যে ছিল খেলোয়াড়দের একাধিক প্রয়োজনীয় নথিপত্র এবং এক লক্ষেরও বেশি টাকা। এছাড়া মোবাইল ফোন এবং ক্রেডিট কার্ডও ছিল। 

তবে শুধুমাত্র দীলিপই নয়, আন্তর্জাতিক জাজ অংশুমান বন্দ্যোপাধ্যায়ের স্যুটকেসও পাওয়া যাচ্ছে না। বাংলা দল অভিযোগ জানিয়েছে যে, এই ডাকাতির শিকার হওয়ার পর রেল পুলিশ, টিটি বা রেলের কোনও আধিকারিক তাদের কোনওরকমের সাহায্য করেনি। এমনকি তাদের এফআইআরও নেওয়া হয়নি। 

এরপর চন্ডীগড়ে খেলো ইন্ডিয়ায় বাংলার জিমনাস্টিক দল নামতে পারবে কিনা তা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। তবে এই নিয়ে আয়োজকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বাংলা দলের। আয়োজকরা চাইছে বঙ্গ ব্রিগেড অংশগ্রহণ করুক। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের