আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে উঠে যাচ্ছে জৈব বলয়, জানাল বিসিসিআই

অবশেষে বায়ো বাবল তথা জৈব বলয়ের হাত থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে বায়ো বাবল তথা জৈব বলয়ের হাত থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে উঠে যেতে চলেছে জৈব বলয়ে থাকার নিয়ম। এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের সচিব জয় শাহ। যার ফলে বড়সড় স্বস্তি পেলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। করোনা নামক মারণ ভাইরাসটির দাপটের জন্যই জৈব বলয়ের মধ্যে থাকতে হত তাদের। যেটা প্রায় বেশিরভাগ ক্রিকেটারের কাছে বড়সড় বিরক্তির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। প্রতিটি সিরিজের আগে এই জৈব বলয়ে থাকার জন্য অনেক ক্রিকেটার মানসিক অবসাদে চলে যাচ্ছিলেন। তাই শেষ পর্যন্ত এই নিয়ম তুলে দিতে বাধ্য হল বিসিসিআই।

সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ জানান, ‘আইপিএলেই শেষ, আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ক্রিকেটারদের আর বায়োবাবলে থাকতে হবে না। তবে প্রত্যেকের নিয়ম মেনে কোভিড পরীক্ষা করা হবে’।

অন্যদিকে, উপমহাদেশের মাটিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে প্রোটিয়ারা। ৯ জুন থেকে শুরু হবে সেই সিরিজ। আর প্রতিটি স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার ফলে করোনাকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন বিসিসিআইয়ের কর্তারা। দেশজুড়ে মারণ ভাইরাসটির প্রকোপ ফের দেখা দিলেও সেটাকে তোয়াক্কা করলেন না তারা। 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন