প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে নতুন প্রতিভাদের সুযোগ দিতে চায় বোর্ড

জুন মাসেই ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মে মাসের ২৯ তারিখ শেষ হবে এবারের আইপিএল। আর তার কিছুদিন পরই তথা জুন মাসেই ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। উপমহাদেশে এসে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবেন প্রোটিয়া ব্রিগেড। আর ঘরের মাঠে টেম্বা বাভুমাদের বিরুদ্ধে কুড়ি-বিশের এই হাইভোল্টেজ সিরিজে ক্রিকেটার নির্বাচন করা নিয়ে বেশ সমস্যায় পড়েছেন বিসিসিআইয়ের নির্বাচকমণ্ডলী। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে তারা কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে নবাগত তরুণ প্রতিভাদের সুযোগ দিতে চাইছেন।

আর বোর্ডের নির্বাচক কমিটির সদস্যরা আইপিএলের বেশিরভাগ ম্যাচগুলিই দেখতে আসছেন। আশা রাখা যায় যে, এই টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখেই প্রোটিয়াদের বিরুদ্ধে দল নির্বাচন করা হবে। সূত্রের খবর, এই সফরে উমরান মালির, রাহুল ত্রিপাঠী, অর্শদীপ সিং, আয়ুষ বাদোনিদের মতো তরুণ ক্রিকেটারদের দলে দেখা যেতে পারে। তবে বিশ্রামে পাঠানো হতে পারে দেশের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে।

তবে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ আফ্রিকা যেহেতু পূর্ণ শক্তির দল নিয়েই আসতে চলেছে, তাই ভারতীয় দলের খুব বেশি পরিবর্তন দেখা যাবে না।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির