আজ ইডেনে কোহলিদের পরীক্ষা, ক্রিকেট ম্যানিয়ায় কাঁপছে শহর কলকাতা

সন্ধ্যা নামলেই ফের মহারণ। তার জন্যই সকাল থেকে প্রস্তুত হচ্ছে ইডেন গার্ডেন্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যা নামলেই ফের মহারণ। তার জন্যই সকাল থেকে প্রস্তুত হচ্ছে ইডেন গার্ডেন্স। গত মঙ্গলবার ক্রিকেটের নন্দন কাননে অনবদ্য একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চলতি আইপিএলের প্রথম প্লে-অফে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটানস। দুই ইনিংসেই বাউন্ডারি এবং ওভার বাউন্ডারির বর্ষা দেখেছে ইডেনে খেলা দেখতে আসা দর্শকরা। তারা রীতিমতো তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করেছে হার্দিক বনাম সঞ্জু স্যামসনের লড়াই।

তবে গতকালের থেকে আজ শহর কলকাতার ক্রিকেটপ্রেমীদের উন্মাদনাটা অনেকটাই বেশি। কারণ, বুধের সন্ধ্যায় ইডেনের ২২ গজে পা পড়তে চলেছে বিরাট কোহলির। হ্যাঁ, এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুতরাং, ক্রিকেটের নন্দন কাননে হতে চলেছে কে এল রাহুল বনাম ফাফ ডু প্লেসি দ্বৈরথ।

চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে ছিলেন না বিরাট। তবে লিগ পর্বের শেষ ম্যাচে টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়কের ব্যাট রীতিমতো ঝলসেছে। তাই ফ্যানেরা আশা করছেন ইডেনেও তাঁর ব্যাট থেকে বড় রান আসবে। কিন্তু কলকাতার পিচে কোহলি কতটা সফল হবেন সেটা সময়ই বলবে। দর্শকরা সামনে থেকে তাঁর খেলা উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ