নববর্ষের দিন আত্মপ্রকাশ ঘটল অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবারের

নববর্ষের দিন সকালে পথচলা শুরু করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (ডিএইচএফসি)।

Share:

নিজস্ব প্রতিনিধি: নববর্ষের দিন সকালে পথচলা শুরু করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (ডিএইচএফসি)। তৃণমূল-কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মণ্ডহারবারের সাংসদের হাতধরে উন্মোচন হল ময়দানের নতুন এই ক্লাবের লোগো। শুক্রবার সকালে নাগাদ মহেশতলার বাটা স্টেডিয়াম গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জন্ম হল নতুন এক ফুটবল ক্লাবের। আবির্ভাবেই খেলবে প্রথম ডিভিশনে খেলবে ডিএইচএফসি। লোগো উন্মোচনের এই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘এমপি কাপ করার সময় বুঝেছিলাম ডায়মন্ড হারবারে অনেক রকমের অসুবিধা রয়েছে। তবে খেলোয়াড়ের অভাব নেই। বাইরে থেকে লোকেরা এসে এখানকার ফুটবলারদের ভাড়া করে নিয়ে যায়। সেই সমস্ত ফুটবলারদের এবার আমরা সুযোগ-সুবিধা দেব। সকলের প্রতিভার প্রতি সুবিচার করা হবে’। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।

গত এমপি কাপের ফাইনালের দিন মাঠে দাঁড়িয়ে অভিশেক সবাইকে বলেছিলেন যে, আসন্ন সিএফএলে ডায়মন্ড হারবারের একটি ক্লাবকে খেলানোর ব্যবস্থা করবেন। আর ডায়মন্ডের সাংসদ তাঁর সেই কথা রাখলেন। কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলার জন্য গত মাসেই আইএফএ অফিসে আবেদনপত্র জমা দেয় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

জানা গিয়েছিল যে, সিএফএলে খেলার জন্য আবেদন জমা করা ডায়মন্ড হারবারের এই ক্লাবটির কোচ নিযুক্ত হয়েছেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। আর ক্লাবের সচিবের পদে রয়েছেন আরেক প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতির দায়িত্ব থাকছে গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়ের হাতে। আর শোনা গিয়েছে, ক্লাবের প্রধান দায়িত্বে থাকছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির