অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীনই ভূমিকম্প, টের পেলেন না ক্রিকেটাররা!

চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড ম্যাচ চলছিল। তার মধ্যেই হয়ে গেল ভূমিকম্প। কিন্তু মাঠে উপস্থিত থাকা ক্রিকেটার এবং আম্পায়ার কেউই কিছু টের পেলেন না। তবে কম্পনকে ভালোমতোই অনুভব করতে পারলেন ধারাভাষ্যকার। 

জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। মাঠে থাকা ক্যামেরা বিপজ্জনকভাবে কাঁপতে থাকে। ধারাভাষ্য দেওয়ার ঘরে থাকা সকলেই ঘাবড়ে যান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। 

সেই সময় কমেন্ট্রি বক্সে উপস্থিত ছিলেন আইসিসি-র ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিয়োনার্ড। তিনি জানান, ‘প্রথমের দিকে আমরা সকলেই ভাবছিলাম এটা কি হচ্ছে, অবাক হয়ে গিয়েছিলাম। তারপর বুঝতে দেরি হয়নি যে ভূমিকম্প হচ্ছে। গোটা কমেন্ট্রি বক্সটাই যেন কেঁপে উঠেছিল’। পরে এক সাংবাদিক এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এরপরই বিষয়টা ভাইরাল হয়ে যায়।

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার