কানপুরেই টেস্ট অভিষেক হতে চলেছে এই ভারতীয় ক্রিকেটারের, জানালেন রাহানে

চলতি বছরটা একদমই ভালো যায়নি তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরটা একদমই ভালো যায়নি তাঁর। শুরুতেই কাঁধে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল। যার ফলে আইপিএলের প্রথম পর্বে অংশ নিতে পারেননি শ্রেয়স আইয়ার। সেই কারণে তাঁর হাত থেকে চলে যায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্বও। ক্যাপ্টেন হন ঋষভ পন্থ। পরে টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে চোট সারিয়ে কামব্যাক করলেও আর অধিনায়কের দায়িত্ব শ্রেয়সের হাতে তুলে দেয়নি দিল্লি টিম ম্যানেজমেন্ট।

তবে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করেছেন টিম ইন্ডিয়ার এই তরুণ ক্রিকেটারটি। এবার তার বড়সড় প্রতিদান পেতে চলেছেন আইয়ার।

দেশের টেস্ট ক্রিকেট দলে অভিষেক হতে চলেছে তাঁর। ওয়ান ডে এবং টি-২০ দলে আগেই নাম লিখিয়েছেন শ্রেয়স। তবে টিম ইন্ডিয়ার হয়ে সাদা বলের ক্রিকেটে এখনও পর্যন্ত নামা হয়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হতে চলেছে তাঁর। এই কথা নিজেই জানালেন অধিনায়ক অজিঙ্কা রাহানে।

চোটের কারণে কিউয়িদের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। যেটা টেস্ট দলে প্রবেশের জায়গা পুরোপুরি খুলে দিয়েছে শ্রেয়স আইয়ারের জন্য।

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত