মধ্যরাতে হোটেলেই বর্ষবরণ টিম ইন্ডিয়ার, টুইট অশ্বিনের

টেস্ট সিরিজ খেলার জন্য এই মুহূর্তে সূদূর দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্ট সিরিজ খেলার জন্য এই মুহূর্তে সূদূর দক্ষিণ আফ্রিকায় রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সেঞ্চুরিয়নে জিতে শুরুটা বেশ দুর্দান্ত ভাবেই করেছে টিম ইন্ডিয়া। গত শুক্রবার রাতে বর্ষবরণেও মাতেন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। টিম হোটেলের মধ্যেই বর্ষবরণ করলেন তারা। মধ্যরাতে চলে কেক কাটা থেকে শুরু করে, এক সঙ্গে ছবি তোলা সবকিছুই। 

শুধু  ক্রিকেটাররাই নন, বর্ষবরণের এই আনন্দে মাতেন কোচ রাহুল দ্রাবিড় এবং টিমের সাপোর্ট স্টাফরা। মধ্যরাতে রবিচন্দ্রন অশ্বিনের  টুইট করা ছবিতে সকলকে একসঙ্গে সেলিব্রেশন করতে দেখা গিয়েছে।  আর সেই সঙ্গে পাশের টেবিলে কেকও দৃশ্যমান। সুতরাং বোঝাই যাচ্ছে যে বর্ষবরণের রাতকে উপভোগ করার জন্য মুখিয়েছিলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।

টুইটে প্রকাশ করা ছবির ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ‘নতুন বছর, নতুন আশা। সবাইকে ২০২২ সালের শুভেচ্ছা’। প্রোটিয়াভূমিতে টেস্ট জিতে ইতিহাস তৈরি করার বড় সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার সামনে। আর একটি টেস্ট জিততে পারলেই বাজিমাত করবে তারা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার