আজ রাজস্থানের বিরুদ্ধে জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর নাইটরা

চলতি আইপিএলে হঠাৎ করেই ছন্দ হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে হঠাৎ করেই ছন্দ হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানা দুই ম্যাচ হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। প্রথম স্থানে থাকা নাইটরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গিয়েছে। দেখা গিয়েছে ধারাবাহিকতার বেশ অভাব। যার সুযোগ নিয়ে নিয়েছে প্রতিপক্ষ দলগুলি। গত ম্যাচে অজিঙ্কা রাহানের পরিবর্তে ওপেনে অ্যারন ফিঞ্চকে খেলানো হয়, তবে বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের ব্যাট থেকে বড় রান আসেনি। ব্যর্থ হন ভেঙ্কটেশ আইয়ারও। এছাড়া শ্রেয়স আইয়ার, সুনীল নারিন, শেলডন জ্যাকসনরাও ভরসা দিতে পারেননি। আর সবথেকে বড় বিষয় হল বোলারদের জঘন্য পারফরম্যান্সের জন্যই ডুবতে হয়েছে কেকেআরকে। বিশেষ করে বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্স, উমেশ যাদবরা কোথাও গিয়ে যেন নিজেদের চেনা ছন্দটাই হারিয়ে ফেলেছেন। যা নিয়ে বড়সড় সমস্যায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।

এমন অবস্থায় আজ সন্ধ্যায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। হেড টু হেড লড়াইতে পিঙ্ক ব্রিগেডের থেকে সামান্য এগিয়ে রয়েছে কেকেআর। যদিও খেলার মাঠে এই সমস্ত কিছু কোনও বড় বিষয় নয়। আসল হল পারফরম্যান্স। মাটে যেই দল ভালো পারফরম্যান্স করবে, তারাই জিতবে। দুই পক্ষই চাইছে গত ম্যাচের হার থেকে পাওয়া শিক্ষাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে।

রাজস্থানের বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ স্পিনার যুজভেন্দ্র চাহাল। তিনি এই মুহূর্তে টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট শিকার করে বেগুনি টুপি দখল করে রেখেছেন। পাশাপাশি, ট্রেন্ট বোল্টও ভীষণভাবে ভরসা জুগিয়েছেন। আর নাইটদের এই জঘন্য বোলিং যদি বন্ধ নায় তাহলে জষ বাটলার, সঞ্জু স্যামসনরা যে সহজেই জ্বলে উঠবেন সেটা বলাই যায়। গত ম্যাচে গুজরাত টাইটানসের কাছে পরাজিত হয়েছিল রাজস্থান।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির