কোভিড বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখাতে চলেছে পাক ক্রিকেট বোর্ড

ঘরের মাঠে আসন্ন সিরিজগুলির জন্য কোভিডমুক্ত পলিসি গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে তারা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা বিধিনিষেধকে পুরোপুরি তুলে দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি। ঘরের মাঠে আসন্ন সিরিজগুলির জন্য কোভিডমুক্ত পলিসি গ্রহনের সিদ্ধান্ত নিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজ দিয়েই এই পলিসি চালু করতে চলেছে পাক ক্রিকেট বোর্ড। পিসিবি-র একটি সূত্রের তরফ থেকে জানানো হয়েছে যে, এরপর থেকে ঘরের মাঠে কোনও সিরিজ খেলতে গেলে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের আর জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে না। তারা স্বাধীনভাবেই নিজেদের মধ্যে যোগাযোগ এবং দেখা-সাক্ষাৎ করতে পারবে। সিরিজের আগে স্বাভাবিকভাবেই থাকতে পারবে।

ঘরের মাঠে পাক দল যেহেতু এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলবে, তাই ক্যারিবিয়ান বোর্ডের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে পিসিবি। কারণ, এই পলিসি নিলে ক্রিকেটারদের প্রতিনিয়ত করোনা টেস্ট করার বিষয় থাকবে না। আর সমস্ত রুটিনই বদলে যাবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আদৌ এই বিষয়ে রাজি হবে কিনা সেটা নিয়ে বেশ খানিকটা দ্বন্দ্বে রয়েছে পাক বোর্ড।

তবে রামিজ রাজার বোর্ড করোনা মুক্ত পলিসিতে চলারই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, সিরিজ চলাকালীন কোনও ক্রিকেটার কিংবা কোচিং স্টাফ যদি করোনা আক্রান্ত হন তাহলে তাঁকে পাঁচ দিনের জন্য আইসোলেশনে পাঠানো হবে। সেই সঙ্গে তার সংস্পর্শে আসা সকলের কোভিড টেস্ট করা হবে। এবার থেকে পাকিস্তানে হওয়া সমস্ত আন্তর্জাতিক সিরিজ এবং ঘরোযা ক্রিকেটের ক্ষেত্রে এই নিয়মই কার্যকারী হবে।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার