বাতিল এশিয়াড পরের বছর ২৩ সেপ্টেম্বর থেকে

চলবে ৮ অক্টোবর পর্যন্ত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনার (Covid-19) আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় চিন জারি করে লকডাউন। বাতিল করে দেয় এশিয়ান গেমস। অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (Olympic Council of Asia ) মঙ্গলবার বিবৃতি জারি করে জানিয়ে দিল, বাতিল হয়ে যাওয়া এশিয়ান গেমস আগামী বছর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। আসর বসবে চিনের হ্যাংঝাউ প্রদেশে। 

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (Olympic Council of Asia ) মঙ্গলবার বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বিগত কিছুদিন ধরে কমিটির টাস্কফোর্স, চিনের অলিম্পিক কমিটি, হ্যাংঝাউ এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি (Hangzhou Asian Games Organising Committee ) এবং এই ক্রীড়ানুষ্ঠানের সঙ্গে জড়িত সংশ্লিষ্টমহলের সঙ্গে আলোচনা করে। করোনার (Covid) কারণে এই বছরের এশিয়ান গেমস বাতিল করা হয়েছিল। কীভাবে এবং কোন সময়ে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা যায়, যাতে এই অনুষ্ঠানের সঙ্গে অন্যান্য ক্রীড়ানুষ্ঠানের সংঘাত তৈরি না হয় এবং সব বিভাগেই খেলোয়াড়েরা অংশ নিতে পারে, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। সব পক্ষের সঙ্গে আলোচনা (discussion) করে এবং সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, বাতিল হওয়া এশিয়ান গেমস পরের বছর ২৩ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে।’

জানা গিয়েছে এই ব্যাপারে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (Olympic Council of Asia) এগজিকিউটিভ বোর্ড একটি টাস্কফোর্স তৈরি করে। টাস্কফোর্স গঠন করা হয়েছিল চলতি বছরের মে মাসে। টাস্কফোর্সের সদস্যরা গত কয়েকদিন ধরেই নানা পক্ষের সঙ্গে আলোচনা করে অলিম্পিক কাউন্সিলের কাছে রিপোর্ট পেশ করে। সেই রিপোর্টের ভিত্তিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (Olympic Council of Asia ) নতুন দিন ধার্য করল। 

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?