মহিলা সাইক্লিস্টকে যৌন হেনস্তার অভিযোগে কোচকে বরখাস্ত করল SAI

 স্লোভানিয়া গিয়ে কোচের দ্বারা যৌন হেনস্তার শিকার হলেন মহিলা সাইক্লিস্ট। যার ফলে পুরো দলকেই দেশে ফেরৎ আনা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্লোভানিয়া গিয়ে কোচের দ্বারা যৌন হেনস্তার শিকার হলেন মহিলা সাইক্লিস্ট। যার ফলে পুরো দলকেই দেশে ফেরৎ আনা হচ্ছে। আর ওই অভিযুক্ত কোচকে বরখাস্ত করল স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া তথা SAI। জানা গিয়েছে, অভিযুক্ত কোচ আর কে শর্মাকে তদন্ত কমিটির সামনে বসতে হবে। এমনটাই জানানো হয়েছে SAI-এর পক্ষ থেকে। আর অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি পেতে হবে কোচকে।

ট্রেনিং এবং একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঁচজন পুরুষ এবং একজন মহিলা সাইক্লিস্টকে নিয়ে স্লোভানিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল SAI-এর এই দলটি। গত মাসের ১৫ তারিখ রওনা দিয়েছিল তারা। আগামী ১৪ জুন তাদের দেশে ফেরার কথা ছিল। কিন্তু কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় দ্রুত দেশে ফেরানে হয়েছে সকল  সাইক্লিস্টদের। 

দলের একমাত্র মহিলা সাইক্লিস্ট SAI-এর কাছে ই-মেলের মাধ্যমে অভিযোগ করেছেন যে, স্লোভানিয়া যাওয়ার কয়েকদিন পর কোচ আর কে শর্মা নাকি তাঁকে রাতে একই ঘরে থাকার প্রস্তাব দেন। আর সেখানে কোচ মহিলা সাইক্লিস্টকে নিজের স্ত্রী-র মতো হয়েই থাকতে বলেছিলেন। রাজি না হওয়ায় ওই মহিলাকে নাকি বিভিন্নরকম হুমকিও দেন কোচ আর কে শর্মা। গত সোমবার এই বিষয়টি সম্পূর্ণ প্রকাশ্যে চলে আসে। আর তারপরই সকলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় SAI।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের