যৌন নির্যাতনের দায়ে ৪ বছরের কারাদণ্ড এই স্প্যানিশ ফুটবলারের

ফের ফুটবল জগতে নেমে এল যৌন কেলেঙ্কারির ছায়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ফুটবল জগতে নেমে এল যৌন কেলেঙ্কারির ছায়া। এবার যৌন নির্যাতনের দায়ে শাস্তি হল স্প্যানিশ ফরোয়ার্ড স্যান্তি মিনা। সেল্টা ভিগোর এই ফরোয়ার্ডের ৪ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। তবে এই শাস্তি মানতে একেবারেই রাজি নন তিনি। জানা গিয়েছে, শাস্তির বিরুদ্ধে আদালতে আবেদন করবে মিনা।

যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হওয়ার পরই তাঁকে স্কোয়াডে থেকে সরিয়ে দেয় সেল্টা ভিগো কর্তৃপক্ষ। তারা সেই সময় জানিয়েছিল যে আদালতে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনওভাবেই মিনাকে খেলানো সম্ভব নয়। তবে এবার কারাদণ্ডের শাস্তি মেলায় তাঁর মাঠে ফেরা আরও দেরি হবে বললেই চলে।

২০১৭ সালে ঘটা একটি ঘটনার জন্য এখন এই সাজা ভুগতে হতে পারে মিনাকে। তবে তিনি একাই নয়, তাঁরই আরেক সতীর্থ ডেভিড গোল্ডারের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সেই সময় তাঁরা দু’জনই স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলতেন। তবে মিনা এবং গোল্ডার জানিয়েছেন যে, তাঁরা অভিযোগকারিনীর সম্মতি নিয়েই যৌন সম্পর্কে জড়িয়ে ছিলেন। কিন্তু ওই ধর্ষিতা নারী অভিযোগ করেন যে, গোল্ডারের সাহায্য নিয়ে মিনা একটি ভ্যানের ভিতর তাঁকে যৌন নির্যাতন করে ধর্ষণ করেন। এবার দেখার বিষয় এই ঘটনা কতদূর গড়ায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার