নিষেধ প্রত্যাহারের জন্য ফিফাকে অনুরোধ ক্রীড়া মন্ত্রকের

করা হয়েছে ই-মেল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ফিফা এবং এএফসি-কে (এশিয়ান ফুটবল কনফেডারেশন) চিঠি লিখে নিষেধ প্রত্যাহারের আর্জি জানাল ক্রীড়া মন্ত্রক। চিঠিতে বলা হয়েছে, শ্রী গোকুলাম কেরালা এফসি এবং এটিকে মোহন বাগানকে নির্ধারিত সূচি মেনে খেলার অনুমতি দেওয়া হোক।

ইতোমধ্যে এএফসি মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংস নিতে ভারতীয় স্কোয়াড উজবেকিস্তান পৌঁছে গিয়েছে। ফিফা নিষেধাজ্ঞা জারি করা তারা সেখানে আটকে পড়েছে। দেশে ফিরে আসতে স্কোয়াড সাহায্য চেয়েছে প্রধানমন্ত্রী মোদির। ক্রীড়া মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ফিফা এবং এশিয়ান ফুটবল ফেডারেশনকে ই-মেল করা হয়েছে।

ই-মেলে বলা হয়েছে, ভারতীয় মহিলা ফুটবল দলের দুটি খেলা রয়েছে। একটি আগামী ২৩ অগাস্ট। প্রতিপক্ষ ইরান। দ্বিতীয় খেলা দুইদিন বাদে ২৬ অগাস্ট। প্রতিপক্ষ আয়োজক দেশ উজবেকিস্তান। অন্যদিকে, এটিকে মোহন বাগান এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ রয়েছে আগামী ৭ সেপ্টেম্বর। খেলা বাহরিনে।

মন্ত্রকের তরফ থেকে ফিফা এবং এশিয়ান ফুটবল ফেডারেশনকে পাঠানো ই-চিঠিতে বলা হয়েছে – ফিফা এবং এশিয়ান ফুটবল ফেডারেশনকে অনুরোধ করা হচ্ছে, তরুণ প্রজন্মের ফুটবলারদের ভবিষ্যতের কথা ভেবে তারা যেন সম্প্রতি জারি হওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তরুণ ফুটবলারেরা মানসিক দিক থেকে ভেঙে পড়বে। মন্ত্রক জানিয়েছে, তারা উজবেকিস্তানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। খেলোয়াড়-সহ বাকিদের সেখানে থাকার ব্যাপারে যাতে কোনও অসুবিধে না হয়,সে দিকে নজর দিতে বলা হয়েছে।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম