ঘোষিত হল মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াড, দলে বাংলার ঝুলন ও রিচা

করোনা আবহে জর্জরিত গোটা দেশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা আবহে জর্জরিত গোটা দেশ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে মহিলাদের বিশ্বকাপের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড তথা বিসিসিআই। দলে জায়গা পেলেন বাংলার দুই ক্রিকেটার। তাঁরা হলেন ঝুলন গোস্বামী এবং রিচা ঘোষ।

বৃহস্পতিবার বোর্ডের তরফ থেকে মোট ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। আসন্ন বিশ্বকাপে ভারতীয় মহিলা দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ মিতালি রাজ। আর তাঁর ডেপুটি হিসেবে কাজ করবেন হরমনপ্রীত কউর। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে বাংলার রিচাকে। আর বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন ঝুলনই। 

দল থেকে বাদ পড়লেন তরুণ ব্যাটসম্যান জেমিমা রড্রিগেজ। সেই সঙ্গে বাদের খাতায় নাম রয়েছে পেসার শিখা পান্ডেরও। 

মার্চ মাসে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হবে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আসর। রাউন্ড রবিন ফরম্যাটে হবে এবারের টুর্নামেন্ট। অর্থাৎ সবকটি দলই সবার মুখোমুখি হবে। ৬ মার্চ ভারত তাদের অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির