চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘টাকার বৃষ্টি’, জিতলে কত কোটি পাবে বিজয়ী দল ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ক্রিকেটপ্রেমীদের কাছে ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’ যেন রুপকথার রাজ্য জেতা। একবার জিতলে ব্যস আর দেখে কে। তবে চ্যাম্পিয়নস ট্রফি জেতা মুখের কথা নয়। এ যেন গুপ্তধনের সন্ধানের মত পথ। ওই যে কথায় আছে না পাইলেও পাইতে পারো…। এবার এই ট্রফি জিতলে কত টাকা পুরস্কার পাওয়া যাবে তা সাফ জানিয়ে দিল আইসিসি।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া যে পরিমাণ অর্থ জিতেছিল, তার থেকে কমই পাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল। এই নিয়ে শুক্রবার আইসিসির তরফে জানানো হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।

একইসঙ্গে ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা।সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লক্ষ ৬০ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা করে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আটটি দলকেই ১ লক্ষ ২৫ হাজার ডলার (প্রায় ১ কোটি ৯ লক্ষ টাকা)করে দেবে আইসিসি। গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলির জন্যেও থাকবে পুরস্কার। পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলি পাবে ৩ লক্ষ ৫০ হাজার ডলার ও সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলিও পুরস্কার পাবে।

বিশ্লেষকেরা জানাচ্ছেন, আট বছর আগে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কার মূল্যের থেকে এ বারের মোট পুরস্কার মূল্য ৫৩ শতাংশ বেশি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা।

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই