প্লে-অফের জন্য ইডেনের থেকে ভালো স্টেডিয়াম হতেই পারে না, জানালেন সৌরভ

আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের আগের দিন রাতে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের প্লে-অফের জন্য ইডেন গার্ডেন্সের থেকে ভালো স্টেডিয়াম কিছুই হতে পারে না। আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের আগের দিন রাতে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে ইডেনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ‘বাংলার মহারাজ’। বৃষ্টির বড়সড় সম্ভাবনা থাকলেও পুরোপুরি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে ইডেনে প্লে-অফের দুই ম্যাচ। বিসিসিআইয়ের সভাপতি নিজে দাঁড়িয়ে থেকে ক্রিকেটে নন্দনকাননে হওয়া দুই ম্যাচে সমস্ত রকম বিষয় দেখাশোনা করেছেন। সবকিছুতেই নজর রেখেছিলেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক। 

আইপিএলের প্রথম কোয়ালিফায়ার এবং এলিমেনেটরের জন্য বেশ ভালোভাবেই সেজে উঠেছিল ইডেন গার্ডেন। বহুদিন পর ফের ক্রিকেটর নন্দনকানন দর্শকদের ঠাসা ভিড়ে উপচে পড়ছিল। বৃষ্টির সম্ভাবনাকে উপেক্ষা করেই ক্রিকেটপ্রেমী মহানগরের মানুষরা ভরিয়ে তুলেছিলেন ইডেনের গ্যালারি। আর শুধু তাই নয়, তারা রীতিমতো তাড়িয়ে-তাড়িয়ে উপভোপ করেছেন প্লে-অফের এই দুই ম্যাচ। আর এই সমস্ত কিছু ভীষণভাবে মুগ্ধ করেছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভকে।

তাই টুইটের মাধ্যমে সেটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি লেখেন, ‘সেরা ভেন্যু, ২ দিনে ৮০০ রান হয়েছে। আর দুই ম্যাচেরই ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে গিয়ে। আউট ফিল্ট পুরো কার্পেটের মতো ছিল। বৃষ্টি হওয়া সত্ত্বেও ম্যাচ ঠিক সময়ে শুরু হয়েছে। স্টেডিয়ামের সব আসন ভর্তি ছিল, বিষয়টা দেখতে অনেকটা ছবির মতো লাগছিল। আইপিএলের প্লে-অফের জন্য ইডেনের থেকে ভালো স্টেডিয়াম হতেই পারে না’।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ