প্লে-অফের আশা নেই, আজ সম্মানরক্ষার লড়াইতে নামছে চেন্নাই ও মুম্বই

পয়েন্ট টেবিলে এখনও তলানির দিকেই রয়ে গিয়েছে ধোনি ও রোহিতের দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে দুই দলই। চলতি আইপিএলের শুরু থেকেই একেবারেই ছন্দে ছিল না চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক ম্যাচ হেরে প্লে-অফের আশাটা আগেই শেষ করে ফেলেছে আইপিএলের অন্যতম সফল এই দুই দল। পয়েন্ট টেবিলে এখনও তলানির দিকেই রয়ে গিয়েছে ধোনি ও রোহিতের দল। যদিও চেন্নাই মুম্বইয়ের থেকে ৪ পয়েন্ট এগিয়ে রয়েছে। টুর্নামেন্টের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে, এই দুই দলই সবথেকে বেশি সফল। মুম্বই পাঁচবার এবং চেন্নাই চারবারের চ্যাম্পিয়ন। তবে এই মরশুমে দুই টিমই আশ্চর্যজনকভাবে একেবারে তলানির দিকে রয়েছে। তাদের কাছে আর নতুন করে পাওয়ার বা হারানোর কিছু নেই। তবে রয়েছে সম্মানরক্ষার লড়াই। যেটা সহজে কেউ ছাড়তে চায় না।

এমন অবস্থাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। আর ধোনি বনাম রোহিত দ্বৈরথ হল আইপিএলের অন্যতম একটা আকর্ষণ। যখনই এই দুই দল একে অপরের মুখোুমুখি হয় তখনই ফ্যানেদের মধ্যে উত্তেজনা বেশ বেড়ে যায়। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়েছে সিএসকে। ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগেই  তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তাই এই ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী চেন্নাই শিবির। তবে রবীন্দ্র জাদেজার না থাকাটা খানিকটা ব্যাকফুটে ঠেলবে মাহির দলকে। 

অন্যদিকে, গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। বিশেষ করে রোহিতদের ব্যাটিং পারফরম্যান্স বেশ চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তবে ঘুরে দাঁড়িয়ে এই ম্যাচ জিততে মরিয়া বুমরাহ, তিলকরা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের