কড়া রেফারিকে ফাইনাল ম্যাচের দায়িত্ব দিল ফিফা

এই বিশ্বকাপে মাত্র পাঁচবার হলুদ কার্ড দেখান 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাঝে মাত্র একটি দিন। রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্তিনা এবং ফ্রান্স। দুটি দলই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। রবিবার ফ্রান্স এবং আর্জেন্তিনার মধ্যে কে চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। চলছে তর্ক-বিতর্ক। এই আবহে রবিবারের ম্যাচের রেফারির নাম ঘোষণা করল ফিফা।

রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে বাঁশি হাতে ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি জাইমন মার্সিনিয়াক। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এই প্রথম পোল্যান্ডের কোনও রেফারিকে দায়িত্ব দেওয়া হল। রেফারি হিসেবে অত্যন্ত কড়া ধাঁচের। আর এই রেফারির বিষয়ে জানে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল। যে কারণে, খেলোয়াড়দের অত্যন্ত সতর্ক থাকতে হয়। ২০১৮-য়ের রুশ বিশ্বকাপেও জাইমন মার্সিনিয়াককে বাঁশি হাতে মাঠে থাকতে দেখা গিয়েছিল। চলতি বিশ্বকাপেও বেশ কয়েকটি ম্যাচ পরিচালনা করেছিলেন জাইমন মার্সিনিয়াক। এবারের বিশ্বকাপে বহু রেফারিকে হামেশাই দেখা গিয়েছে পকেট থেকে হলুদ কার্ড বের করতে। আর জাইমন এই বিশ্বকাপে মাত্র পাঁচবার পকেট থেকে হলুদ কার্ড বের করে দেখান। 

এবারের বিশ্বকাপে রেফারিং নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে।ফিফার কাছে জমা পড়েছে গোছা গোছা অভিযোগ। ব্যতিক্রম পোল্যান্ডের এই রেফারি। এতটাই দক্ষতার সঙ্গে তিনি ম্যাচ পরিচালনা করেন যে কোনও তরফ থেকেই কেউ এই আঙুল তোলার সাহস পায় না।

এদিকে, মরক্কো সেমিফাইনালের রেফারি সিজার ব়্যামোসের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ রুজু করেছে। তাদের দাবি, সিজার তাদের দুটি ন্যায্য পেনাল্টি দেয়নি।

আরও পড়ুন ফ্রান্স-মরক্কো সেমিফাইনালে বাঁশি মুখে মাঠে এই তরুণFIFA 2022

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?