এবার ইস্টবেঙ্গল শিবিরেও পড়ল করোনার থাবা, আচমকাই অধিনায়কত্ব ছাড়লেন অরিন্দম

করোনার হাত থেকে ছাড় পেল না ইস্টবেঙ্গলও।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার হাত থেকে ছাড় পেল না ইস্টবেঙ্গলও। লাল-হলুদ শিবিরেও পড়ল মারণ ভাইরাসটির থাবা। জানা গিয়েছে, দলের এক ফুটবলার এবং এক সাপোর্ট স্টাফের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই দু’জন-সহ গোটা দলকেই আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। যার ফলে বড়সড় অনিশ্চয়তার মুখে পড়ে গেল আগামী ১৯ জানুয়ারি এসি ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ। ওই ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। 

দিন দু’য়েক আগে হোটেলকর্মীদের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই কোয়ারেন্টাইনে চলে যায় গোটা লাল-হলুদ ব্রিগেড। এরপর থেকে প্রত্যহই ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের টেস্ট চলছিল। অবশেষে শনিবার টেস্টের পর জানা গেল যে, মশাল বাহিনীর দু’জন করোনায় আক্রান্ত।

দিন কয়েক আগেই এটিকে মোহনবাগান শিবিরে হানা দিয়েছিল এই মারণ ভাইরাসটি। প্রথমে রয় কৃষ্ণ এবং সন্দেশ ঝিঙ্ঘানের রিপোর্ট পজিটিভ আসে। এরপর সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৭ জনে। যার জন্য শনিবার সন্ধ্যায় এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। তবে কলকাতার এই দল নয়। করোনার রক্তচক্ষু গিয়ে পড়েছে বেঙ্গালুরু, গোয়া এবং ওড়িশা শিবিরেও। যেই কারণে রীতিমতো প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে চলতি আইএসএল। 

সূত্রের খবর, কোভিডের বাড়বাড়ন্তের জন্য আগামী রবিবারই সব দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলছে আইএসএল কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে টুর্নামেন্ট আগামী দু’সপ্তাহের জন্য স্থগিত হয়ে যেতে পারে। 

অন্যদিকে, আচমকাই ব্যর্থতার দায় নিয়ে ইস্টবেঙ্গলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অরিন্দম ভট্টাচার্য। টুইট করে সেই কথা নিজেই জানিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। তিনি লিখেছেন, ‘আমি সর্বদা নিজের খেলার প্রতি সৎ থেকেছি। বর্তমানে যেই পরিস্থিতে রয়েছি সেটা ভালো না, সেই জন্যই ইস্টবেঙ্গলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালাম’। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার