সৌরভ-বিরাট বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন দ্রাবিড়

যার হাওয়া ইতিমধ্যেই দেশের সীমা ছাড়িয়ে গিয়ে পড়েছে বিদেশেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবথেকে সবথেকে চর্চিত বিষয়টি হল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ এবং টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাটের মধ্যে বিতর্ক। যার হাওয়া ইতিমধ্যেই দেশের সীমা ছাড়িয়ে গিয়ে পড়েছে বিদেশেও। যাবতীয় বিতর্কের সূত্রপাত কিং কোহলিকে ওয়ান ডে ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই। বিসিসিআই প্রেসিডেন্ট মন্তব্য করেন যে, কোহলিকে তারা টি-২০ দলের অধিনায়কত্ব না ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন। আর ওয়ান দলের ক্যাপ্টেনের পদ থেকে সরানোর আগে বিরাটের সঙ্গে কথা বলেছিল বোর্ড।

কিন্তু দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে বিসিসিআই সভাপতির এই মন্তব্যের পুরোপুরি বিরোধিতা করেন কোহলি। তিনি জানান, ওয়ান ডে দলের ক্যাপ্টেন্সি চলে যাওয়ার বিষয়ে কিছুই জানতেন না। এরপর থেকেই শুরু হয় তোলপাড়। আর বিরাটের এই মন্তব্য নিয়ে সৌরভ জানান, বোর্ড বিষয়টা খতিয়ে দেখছে। প্রয়োজনে ব্যবস্থা নেবে। যার ফলে বিতর্ক আরও জমাট বাঁধে। যেখানে কেউ সমর্থন করেন সৌরভকে, কেউ আবার বিরাটকে। তবে এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় স্বয়ং।

সূদূর দক্ষিণ আফ্রিকা থেকে তিনি জানান, টেস্ট ক্রিকেটে বিরাটের যখন অভিষেক ঘটেছিল তখন সতীর্থ হিসেবে দ্রাবিড়ই তাঁর পাশে ছিলেন। গত ১০ বছরে বিরাট ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে নিজেকে অনেক পরিপূর্ণ করে তুলেছেন। আর কোহলি খুবই দক্ষ একজন ক্রিকেটার। সে জানে কখন তাঁকে কী করতে হবে। পাশাপাশি, দলের আরেক তারকা রোহিত শর্মারও ভূয়সী প্রশংসা করেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ