শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান গাজার বাসিন্দাদের উৎসর্গ রিজওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে  বিশ্বরেকর্ড গড়ে জয় পেয়েছে পাকিস্তান। আর ওই জয়ের মূল কারিগরই হলেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজওয়ান। অপরাজিত ১৩১ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছেন। আর সেই অবিশ্বাস্য ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি। বুধবার ওই জয় ও শতরান-দুই ইজরায়েলের হত্যালীলার সাক্ষী গাজাবাসীর জন্য উ‍ৎসর্গ করেছেন তিনি।

বুধবার নিজের ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক লিখেছেন, ‘ ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’ সেইসঙ্গে তিনি লেখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, গত শনিবার থেকে ফের হামাস যোদ্ধাদের সঙ্গে ইজরায়েলের প্রাণঘাতী লড়াই শুরু হয়েছে। ওই লড়াইয়ে এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হামাসের হামলার জবাব দিতে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালাচ্ছে ইজরায়েলের সেনা। নিরীহ মানুষদের হত্যালীলায় ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ফসফরাস বোমা। ইজরায়েলের হয়ে হত্যালীলা চালাতে হাজির হয়েছে কুখ্যাত যুদ্ধবাজ আমেরিকা। গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। সেখানকার প্রায় ২৩ লাখ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। গোটা বিশ্বের মানবাধিকার কর্মীরা গাজার পাশে দাঁড়িয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক