দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিনে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, বাতিল এশিয়ান গেমস

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের এশিয়ান গেমস বাতিল হয়ে গেল। চিনের সরকারি প্রচারমাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। অলিম্পিক কাউন্সিলের তরফ থেকে বলা হয়েছে, ১৯তম এশিয়ান গেমস, যা শুরু হওয়ার কথা ছিল আগামী ১০ সেপ্টেম্বর থেকে, সেটি বাতিল করা হয়েছে। করোনা সংক্রমণে লাগাম টানতেই এই সিদ্ধান্ত। 

এশিয়ান গেমস বাতিল হতে পারে, তার একটা আভাস এপ্রিলেই দিয়েছিলেন এক পদস্থকর্তা। ডিরেক্টর জেনারেল অব অলিম্পিক কাউন্সিল অব এশিয়া-র শীর্ষকর্তা হুসেন আল মুসাল্লাম জানান, চিনে যে ভাবে করোনায় আক্রান্তের সংখ্য়া বেড়ে চলেছে, তাতে এশিয়ান গেমস বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কা সত্যি হল। 

চিনে আচমকাই করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। সংক্রমণে লাগাম টানতে সে দেশের বহু প্রদেশে জারি করা হয়েছে লকডাউন। কড়াকড়ি এতটাই যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। মিলছে না জীবনদায়ী ওষুধ। চিন সরকার থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে তাঁর ঠিকানা হবে জেল। অনেকে জেলে যেতেও রাজি। কারণ, জেলে গেলে অন্তত দুবেলা দুমুঠো খাবার পাওয়া যাবে। 

চিনের সরকারি প্রচারমাধ্যম গ্লোবাল টাইমস-য়ে আসন্ন এশিয়ান গেমস বাতিলের খবর দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে বাতিল সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। জানিয়ে দেওয়া হয়েছে, এশিয়ান গেমস কবে অনুষ্ঠিত হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে। 

এশিয়ান গেমস হওয়ার কথা ছিল হ্যাংঝাউ প্রদেশে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দেশের করোনা সংক্রমিতদের সংখ্যাগরিষ্ঠ এই প্রদেশের বাসিন্দা। প্রদেশের বাসিন্দারা কার্যত গৃহবন্দী। 

আরও পড়ুন মাঠে নামার আগে সতীর্থদের সঙ্গে ঈদ পালন মহম্মদ সামির

Published by:

Share Link:

More Releted News:

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

কামিন্সের প্রত্যাবর্তনে হায়দরাবাদের প্রথম একাদশে পরিবর্তন নিশ্চিত, অধিনায়ক থাকবেন ইশান?

RCB-র হয়ে বিরাটের ৮১ রানের দাপুটে ইনিংস, উত্তেজনায় গ্যালারি থেকে নেচে উঠলেন অনুষ্কা

আরসিবিকে জেতানোর পরেও অসন্তুষ্ট ছিলেন বিরাট, কারণ জানালেন গুজরাতের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ