মারামারির ঘটনায় পাকিস্তানের তিন ক্রিকেটারকে বহিষ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি : হোটেলের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ায় তিন ক্রিকেটারকে সাময়িকভাবে বহিষ্কার করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই তিন ক্রিকেটারকে সব ধরনের ফরম্যাট থেকেই অব্যাহতি দেওয়া হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বহিষ্কৃত তিন ক্রিকেটারের নাম সাদাফ শামস, ইউসরা ও আয়েশা বিলাল। সম্প্রতি রাওয়ালপিণ্ডিতে ন্যাশনাল উইমেন্স টি ২০ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এই তিন ক্রিকেটার। হোটেলে নিজেদের মধ্যে তর্কাতর্কি চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়েন ওই তিন ক্রিকেটার। আয়েশাকে মারধর করেন ইউসরা ও সাদাফ। নাক দিয়ে রক্ত বেরোয় আয়েশার। প্রথমে কাউকেই এই কথা জানায়নি আয়েশা। দুদিন পর আয়েশা এই কথা অভিযোগ আকারে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। বিষয়টি খতিয়ে দেখছে পিসিবি। তবে প্রাথমিকভাবে এই ঘটনায় তিন জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তানিয়া মালিকের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হবে। তবে যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসছে, ততক্ষণ পর্যন্ত ওই তিন ক্রিকেটারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ছয় দল বিশিষ্ট ন্যাশনাল উইমেন্স টুর্নামেন্টে সাদাফ, আয়েশা ও ইউসরা লহোরের হয়ে খেলছেন। এই লহোর দলেরই নেতত্বে রয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিদা দার। গত ১৫ জানুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

 

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?