কেরিয়ারে বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে ডুরান্ড কাপে খেলতে চলেছেন টাইগার শ্রফ

ডুরান্ড কাপের জন্যে মুম্বই এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তবে কী অভিনয়কে বিদায় জানিয়ে পেশাগতভাবে ফুটবলার হিসেবে ডেবিউ করতে চলেছেন জ্যাকি শ্রফ-পুত্র?

Share:

নিজস্ব প্রতিনিধি: ডুরান্ড কাপের জন্যে মুম্বই এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তবে কী অভিনয়কে বিদায় জানিয়ে পেশাগতভাবে ফুটবলার হিসেবে ডেবিউ করতে চলেছেন জ্যাকি শ্রফ-পুত্র? তুঙ্গে চর্চা। দিন কয়েকদিন ধরেই মাঠে টাইগার শ্রফের ফুটবল খেলার রিল ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, অভিনেতার খেলার দক্ষতা মন ছুঁয়েছে ভক্তদের। রিলগুলিতে সম্পূর্ণ পেশাগত ফুটবলারের মতো হাবভাব তাঁর। সেই কারণেই দীর্ঘদিন ধরেই চর্চা, তবে কী এবার অভিনয় ছেড়ে খেলার জগতে পা রাখতে চলেছেন অভিনেতা? সব জল্পনার অবসান। শোনা যাচ্ছে, সম্প্রতি ডুরান্ড কাপের জন্যে মুম্বই এফসি তাঁকে চুক্তিবদ্ধ করেছে।

প্রতিবেদন অনুসারে, টাইগার ডুরান্ড কাপের ১৩৫তম আসরের জন্য মুম্বই এফসি স্কোয়াডে থাকবেন। ইতিমধ্যেই তিনি মুম্বই এফসির চারজন খেলোয়াড়ের সঙ্গে অনুশীলন করছেন। সম্ভবত তিনি ক্লাবের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেন। গ্রুপ পর্বের ম্যাচগুলির জন্য মুম্বই এফসি আগামী ৩০ জুলাই শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিতে চলেছে। সেই দলের সঙ্গে রওনা দেবেন টাইগারও। এই বিষয়ে মুম্বই এফসি-র টেকনিক্যাল ডিরেক্টর জোয়েব খান একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘টাইগার দলে নিবন্ধিত হয়েছেন। তবে আমরা নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। মাঠে টাইগারের মতো একজন খেলোয়াড়ের জন্য প্রচুর নিরাপত্তার প্রয়োজন হবে। লোকজন জড়ো হতে পারে তাঁকে দেখার জন্যে, যে কারণে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠতে পারে। তাই আমরা সবরকম ব্যবস্থা নিচ্ছি।  সবকিছু ঠিকঠাক থাকলে, তিনি অবশ্যই ম্যাচগুলোর একটির জন্য ভ্রমণ করবেন। তিনি এই মুহূর্তে দলের সঙ্গে অনুশীলন করছেন।’ যদিও মুম্বই এফসি প্রতিষ্ঠার শুরু থেকেই টাইগার শ্রফ তাঁদের সঙ্গে যুক্ত রয়েছেন। কারণ তিনি ২০২৪ সালে ক্লাবটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছিলেন।

মুম্বই এফসি মহারাষ্ট্র স্টেট ক্লাব লীগ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। গত মরসুমে আই-লীগ ৩-এ তৃতীয় স্থান অর্জন করেছিল, যার ফলে ডুরান্ড কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি। ডুরান্ড কাপ হল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ১৮৮৮ সালে স্যার হেনরি মর্টিমার ডুরান্ড এটি চালু করেন। এদিকে অভিনয়ে খুব একটা ভাল সময় যাচ্ছে না টাইগারের। ‘বাঘি’ ছাড়া তেমন সুপারহিট ছবি উপহার দিতে পারেননি তিনি। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। বলিউডের অন্যতম তরুণ অ্যাকশন তারকা হিসেবে তিনি খ্যাত। টাইগার শ্রফের মার্শাল আর্ট দক্ষতা, শারীরিক সক্ষমতা এবং নৃত্য পরিবেশনা সবকিছুই দর্শকদের মুগ্ধ করে। তবে, সাম্প্রতিক বছরগুলিতে বক্স অফিসে তিনি তেমন সফলতা পাচ্ছেন না। তাই কী এবার ফুটবলে কেরিয়ার করতে চলেছেন তিনি?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের