আজ প্রীতির পঞ্জাবের বিরুদ্ধে জয়ে ফিরতে বদ্ধপরিকর নাইটরা

জয় দিয়েই এবারের আইপিএলের সূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই এবারের আইপিএলের সূচনা করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হারতে হয়েছে কেকেআরকে। সেদিন মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার জেরেই ডুবতে হয়েছে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানিকে। খাতায় রান এতটাই কম ছিল যে বোলাররা চেষ্টা করেও আরসিবি-কে আটকাতে পারেনি। তবে সেই ব্যর্থতাকে ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়াতে মরিয়া নাইট ব্রিগেড। শুক্রবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে হবে কেকেআরকে। আর এই ম্যাচ থেকে ফের জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর দু’বারের আইপিএল চ্যাম্পিয়নরা। 

প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে নামার আগে টপ অর্ডারের ব্যর্থতা ভীষণভাবে চিন্তায় রেখেছে নাইট টিম ম্যানেজমেন্টকে। কারণ, দলের অন্যতম ওপেনার ভেঙ্কটেশ আইয়ার দুই ম্যাচের একটিতেও সেইভাবে রান পাননি। রাহানে প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ফ্লপ। এছাড়া নীতিশ রানা, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল এবং শেলডন জ্যাকসনরা সেইভাবে ভরসা জোগাতে পারেননি। তবে পঞ্জাবের মতো দলের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান না তুলতে পারলে ম্যাচ হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ, প্রীতির দলের ব্যাটিংয়ের গভীরতা অনেকটাই। সেটা বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা গিয়েছে। তাই ব্যাটিং তো বটেই, সেই সঙ্গে বোলিংয়ের দিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে নাইটদের।

দলে পরিবর্তন হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আন্দ্রে রাসেলের কাঁধে চোট থাকায় তাঁর খেলা নিয়ে খানিকটা সমস্যা রয়েছে। তবে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। বোলিংয়ে উমেশ-সাউদি জুটির উপরই ভরসা রাখছে কেকেআর থিঙ্কট্যাঙ্ক। তবে স্পিন বিভাগে বরুন চক্রবর্তী এখনও সেইভাবে কার্যকারী হয়ে উঠতে পারেননি। তাই রিটেন করা এই স্পিনারকে নিয়ে খানিকটা চিন্তা রয়েছে। তবে অবস্থা যাই হোক না কেন, জয় ছাড়া আর কিছুই ভাবছে না কেকেআর। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6