তিন মাসের জন্য নিষিদ্ধ বিশ্বের এক নম্বর টেনিস তারকা সিনার

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ান ওপেন জয়ের আনন্দের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার। দু’দুবার ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তিন মাসের জন্য তাঁকে টেনিস দুনিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।  বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) ওই শাস্তির ঘোষণা করেছে। গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শাস্তি। চলবে ৪ মে পর্যন্ত। অর্থা‍ৎ এই সময়ের মধ্যে কোনও স্বীকৃত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সিনার। তবে ওই শাস্তিতে খুব একটা বিপাকে পড়তে হবে না ইতালির টেনিস তারকাকে। কেননা, আগামী ২৫ মে থেকে শুরু হবে ফরাসি ওপেন। তার আগেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বিশ্বের এক নম্বর টেনিস তারকার।

গত বছর অর্থা‍ৎ ২০২৪ সালের মার্চে ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতায় খেলার সময় সিনারের শরীরে ক্লোস্টেবল নামে একটি পদার্থ পাওয়া গিয়েছিল। টেনিস তারকার টেস্টস্টেরনে ওই পদার্থ পাওয়া যায়। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) ক্লোস্টেবল পদার্থটিকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। কিন্তু আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি (আইটিআইএ) ইতালির টেনিস তারকার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তাদের বক্তব্য ছিল, সিনার ইচ্ছাকৃত ভাবে ডোপিং করেননি। তাঁর ফিজিয়োথেরাপিস্টের দেওয়া ওভার-দ্য-কাউন্টার স্প্রে থেকে অনিচ্ছাকৃতভাবে এই নিষিদ্ধ উপাদান শরীরে প্রবেশ করেছিল। কিন্তু ওই যুক্তিতে সন্তুষ্ট হয়নি ওয়াডা। তারা আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির রায়ের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করে।

ওয়াডার পক্ষে যুক্তি দেখানো হয়, সিনার সজ্ঞানে ডোপিং না করলেও দলীয় সদস্যদের গাফিলতির দায় তাকে নিতে হবে। চাপে পড়ে ইউএস ওপেনের আগে নিজের প্রশিক্ষক ও ফিজিয়োথেরাপিস্টকে সরিয়ে দিয়েছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। পরে ওয়াডার সঙ্গে এক সমঝোতা করেন সিনার। ওই সমঝোতার ভিত্তিতেই অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকাকে তিন মাস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াডার ওই শাস্তি মেনেও নিয়েছেন সিনার। এ প্রসঙ্গে এক বিবৃতিতে ইতালিয়ান টেনিস তারকা বলেছেন, ‘ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ার বিষয়টি গত এক বছর ধরে আমাকে মানসিকভাবে ভুগিয়েছে এবং পুরো আইনি প্রক্রিয়া শেষ হতে বছর শেষ হয়ে যেত। আমি সবসময়ই স্বীকার করেছি যে, আমার দলের জন্য আমিই দায়ী। তাই খেলাধুলার স্বচ্ছতা বজায় রাখতে ওয়াডা-এর প্রস্তাব মেনে নিয়েছি।’

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC